ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে সরকারি কমিউনিটি ক্লিনিকে সেবা পেতে ভোগান্তি, ৯ টায় অফিস উপস্থিত ১২ টায় নিজস্ব কারখানা অচল, ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত ৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী পরীক্ষা ছাড়া নিয়োগ পাওয়া সেই ১৪৩ কর্মী এবার তদন্তের মুখে মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়মের অভিযোগ বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নি‌তে ব্রুনাইকে অনু‌রোধ ছাত্রদলের নতুন কমিটি যেকোনো সময়, শীর্ষ পদে আলোচনায় যাদের নাম পবিপ্রবিতে জিএসটি গুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ

খুলনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, চারজনের বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা-৪ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

এই আসনে ৫টি মনোনয়নপত্র জমা পড়ে। তার মধ্যে বৈধ প্রার্থীরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনুস আহম্মেদ সেখ, বিএনপির এস কে আজিজুল বারী, খেলাফত মজলিসের এসএম সাখাওয়াত হোসাইন এবং জামায়াতে ইসলামীর মো. কবিরুল ইসলাম।

খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার বলেন, ৪ আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিল। যাচাই-বাছাই করে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে এস এম আজমল হোসেনের এক শতাংশ ভোটারের ১০ জনের তথ্য তদন্ত করে ৬ জনেরই নেগেটিভ পাওয়া গেছে। যে কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

খুলনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, চারজনের বৈধ

আপডেট সময় ০৩:০৩:০১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬