ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

হাড়কাঁপানো শীতে কাঁপছে ৯ জেলা

ছবি- সংগৃহীত

পৌষের হাড়কাঁপানো শীতে জবুথবু হয়ে পড়েছে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনজীবন। বর্তমানে দেশের ৯টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঘন কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া—এই ৯টি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কনকনে ঠান্ডা বাতাসের কারণে এসব এলাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

পূর্বাভাসে আরও বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে পরদিন দুপুর পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দৃষ্টিসীমা কমে আসতে পারে, যার ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আগামী সোম ও মঙ্গলবার পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং নদী অববাহিকায় ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হাড়কাঁপানো শীতে কাঁপছে ৯ জেলা

আপডেট সময় ০২:১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬