ঢাকা ০৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির বৈঠক অকার্যকর করার চেষ্টা হচ্ছে : হাসনাত আবদুল্লাহ পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক গায়ে হলুদ শেষে ফেরার পথে প্রাণ গেল বরের অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী কায়সার কবিরের অনিয়ম-দূর্নীতি ৩৪০০ টাকায় বড় ভাইকে খুনের চুক্তি, ছোট ভাইসহ গ্রেপ্তার ৩ রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রায় ঘোষণার পরই আদালতে জ্ঞান হারালেন আওয়ামী লীগ নেতা পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ১৭ কনসালটেন্টসহ ১৩০ পদ শূন্য, চিকিৎসাসেবা ব্যাহত ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার

রাজধানীতে আইনজীবীকে পিটিয়ে হত্যা

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৬:৩৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৭০২ বার পড়া হয়েছে

ছবি- সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈম কিবরিয়া (৩৫) নামের এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভাটারা থানার ওসি ইমাউল হক সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গত রাতে নাঈম কিবরিয়া নামের ওই আইনজীবী প্রাইভেটকার চালিয়ে যাচ্ছিলেন। তখন তার গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে মোটরসাইকেল আরোহীদের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে তারা নাঈমকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে। এতে উনি অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। সেখানে আসামিদের অজ্ঞাতপরিচয় বলা হয়েছে। ঘটনার পর থেকে পুলিশ জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের গতিবিধি সম্পর্কে জানার চেষ্টা চলছে। সেইসঙ্গে অন্যান্য উপায়েও এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে। আসামিদের গ্রেপ্তার করা গেলে নিশ্চিত হওয়া যাবে, এটি নিছক বাকবিতণ্ডার জের ধরে হত্যা, নাকি অন্য কোনো কারণ আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির বৈঠক অকার্যকর করার চেষ্টা হচ্ছে : হাসনাত আবদুল্লাহ

রাজধানীতে আইনজীবীকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৬:৩৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬