ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাহী প্রকৌশলী কায়সার কবিরের অনিয়ম-দূর্নীতি ৩৪০০ টাকায় বড় ভাইকে খুনের চুক্তি, ছোট ভাইসহ গ্রেপ্তার ৩ রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রায় ঘোষণার পরই আদালতে জ্ঞান হারালেন আওয়ামী লীগ নেতা পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ১৭ কনসালটেন্টসহ ১৩০ পদ শূন্য, চিকিৎসাসেবা ব্যাহত ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দিলেন জহির উদ্দিন স্বপন নানা সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করছে সরকার : রিজভী দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

মাদককে না বলুন, সুষ্ঠ সুন্দর সমাজ গড়ুন এই শ্লোগান নিয়ে  গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ঢাকা-খুলনা মহাসড়কে এ মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের প্রতিবাদী জনতা অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুম শরীফ, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ওবায়দুল ইসলাম, সদস্য সচিব এম মিঠু লস্কর, মুকসুদপুর উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু শেখ, মফিজুর রহমান ফরিদ মুন্সিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজ ও শিক্ষার্থীদের রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও যুবসমাজ মাদককে না বলার এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাহী প্রকৌশলী কায়সার কবিরের অনিয়ম-দূর্নীতি

মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় ০৭:১৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬