সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী
ইরানে বিক্ষোভ

তৃতীয় দিনে, ছড়াচ্ছে নতুন নতুন শহরে

ব্যাপক মুদ্রাস্ফীতি ও মুদ্রার মূল্য পতন চরমে পৌঁছানোর প্রতিবাদে ইরানে বিক্ষোভ ও ধর্মঘট রাজধানী তেহরান থেকে আরও বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার তৃতীয় দিনে ইরানের কারাজ, হামেদান, কেশম, মালার্দ, ইসপহান, কেরমানশাহ, শিরাজ ও ইয়াজদ শহরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে।

গত রোববার তেহরানের খোলাবাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের মূল্য রেকর্ড সর্বনিম্ন স্তরে পৌঁছায়। এর পরই বিক্ষোভ ও ধর্মঘট শুরু করেন দোকানিরা। ইরান সরকার বলেছে, তারা বিক্ষোভকারীদের দাবির বিষয়টি স্বীকার করেন; কঠোর পরিস্থিতির মুখোমুখি হলেও বিক্ষোভকারীদের বক্তব্য ধৈর্যের সঙ্গে শোনা হবে। বিবিসির খবরে বলা হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দিয়েছেন। তারা সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

ইরানে বিক্ষোভ

তৃতীয় দিনে, ছড়াচ্ছে নতুন নতুন শহরে

আপডেট সময় ০১:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬