ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাড়াইছড়ি রেঞ্জে দুই বন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলের ঘাটাইলে পিআইও এনামুল হকের দীর্ঘ ‘রাজত্ব’ দুদকের জালে শ্রীনগর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জুয়েল শিকদার ১৫ বছর আউটসোর্সিং টেন্ডারে দেলোয়ারের আধিপত্য দুদকের মামলার আসামি এহসানুল ইমাম, তবুও রাজউকের গুরুত্বপূর্ণ পদে বহাল বিআইডব্লিউটিএতে আক্তারের রাজত্ব, আওয়ামী সিন্ডিকেট এখনো সক্রিয় তীব্র শিক্ষক সংকটে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় শাকিরা-পিকের বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি পাঁচ দিনে রিজার্ভ বেড়েছে ২৭৪ মিলিয়ন ডলার কসোভোর সংসদে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ভিডিও ভাইরাল

দেশে হাইব্রিড সরকার ক্ষমতায় আছে : মোশাররফ

দেশে একটি হাইব্রিড সরকার ক্ষমতায় আছে বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আজকে দেশের সবক্ষেত্রে এ সরকার ব্যর্থ। কারণ দেশে গণতন্ত্র নেই। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা সেই গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সংস্থা (জাসাস) এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আওয়ামী লীগই দেশে বিচারবহির্ভূত হত্যা শুরু করেছে অভিযোগ করে সাবেক এ মন্ত্রী বলেন, আজকে বাংলাদেশ সংকটকাল অতিক্রম করছে। গত ১৪ বছর ধরে একটি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের ক্ষমতা জোর করে দখলে রেখেছে।

খন্দকার মোশাররফ বলেন, আওয়ামী লীগ ১৯৭২-৭৫ সালেও ক্ষমতায় ছিল। সে সময় সমাজতান্ত্রিক অর্থনীতির নামে লুটপাটের কারণে দেশে দুর্ভিক্ষ হয়েছিল। তারাই দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছিল। দেশে রক্ষী বাহিনী গঠন করে ২০ হাজার মুক্তি জাসদের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করেছিল।

জাসাস নেতা লিয়াকত আলীর সভাপতিত্বে ও জাকির হোসেন রোকনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাড়াইছড়ি রেঞ্জে দুই বন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

দেশে হাইব্রিড সরকার ক্ষমতায় আছে : মোশাররফ

আপডেট সময় ০৩:২১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২