ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

কক্সবাজারে সবার আগে মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের চকরিয়ায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বশরীরে চকরিয়া সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।

এর আগে দুপুর দেড়টায় তিনি ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এ সময় দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে তিনি গাড়িযোগে চকরিয়ার উদ্দেশ্যে রওনা দেন।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ মনোনয়নপত্র জমাদান শেষে পেকুয়া নিজ বাসভবনে যাবেন এবং সেখানে তিনি রাত্রিযাপন করবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মোহাম্মদ ছাফওয়ানুল করিম। রোববার পর্যন্ত কক্সবাজারের চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে আজ রোববার জেলার চারটি সংসদীয় আসনে প্রথম কোনো প্রার্থী হিসেবে সালাহউদ্দিন আহমদ মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

কক্সবাজারে সবার আগে মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় ০৮:১১:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫