ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুদকের মামলার আসামি এহসানুল ইমাম, তবুও রাজউকের গুরুত্বপূর্ণ পদে বহাল বিআইডব্লিউটিএতে আক্তারের রাজত্ব, আওয়ামী সিন্ডিকেট এখনো সক্রিয় তীব্র শিক্ষক সংকটে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় শাকিরা-পিকের বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি পাঁচ দিনে রিজার্ভ বেড়েছে ২৭৪ মিলিয়ন ডলার কসোভোর সংসদে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ভিডিও ভাইরাল মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের জেরে জামায়াতের তিন নেতা কারাগারে ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

বিশ্বকাপ জয়ের কারিগর স্ক্যালোনিকেই কোচ হিসেবে রাখছে আর্জেন্টিনা

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আগেই কোচ লিওনেল স্ক্যালোনির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছিল দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। তবে গত ১৮ ডিসেম্বর তৃতীয় বারের মতো বিশ্বজয়ের পর বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়তে থাকে স্ক্যালোনির আর্জেন্টিনায় থাকা নিয়ে। সে গুঞ্জন উড়িয়ে দিয়ে এএফএ জানিয়েছে, বিশ্বজয়ী আর্জেন্টিনার কোচ হিসেবে থাকবেন স্ক্যালোনিই। 

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, ‘স্ক্যালোনি আর্জেন্টিনা জাতীয় দলের কোচ। আমাদের দুজনের কথারই মূল্য আছে, আমরা একে অপরকে হ্যাঁ বলেছি। সে যে আমাদের সঙ্গেই থাকবে, তাতে আমার কোনো সন্দেহই নেই।’

তবে স্ক্যালোনি অবশ্য শুরু থেকেই স্থায়ীভাবে আর্জেন্টিনার কোচ হননি। ২০১৮ বিশ্বকাপে কোচ হোর্হে সাম্পাওলির দলের ভরাডুবির পর তাকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আনা হয় আকাশি-সাদাদের দায়িত্বে। আনকোরা স্ক্যালোনিকে এই গুরুদায়িত্ব দেওয়ায় তখন এএফএকে কম গঞ্জনা সইতে হয়নি।

সেই সব দিনের কথা রোমন্থন করে স্ক্যালোনি বলেন, ‘৯৯ শতাংশ মানুষ মনে করেছিল আমরা পাগল হয়ে গেছি, অথবা আমাদের সিদ্ধান্তটা ভুল। কিন্তু শেষমেশ এই দলটাই আমাদের আনন্দে ভাসাল, শিরোপা জিতল।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুদকের মামলার আসামি এহসানুল ইমাম, তবুও রাজউকের গুরুত্বপূর্ণ পদে বহাল

বিশ্বকাপ জয়ের কারিগর স্ক্যালোনিকেই কোচ হিসেবে রাখছে আর্জেন্টিনা

আপডেট সময় ০১:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২