ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুদকের মামলার আসামি এহসানুল ইমাম, তবুও রাজউকের গুরুত্বপূর্ণ পদে বহাল বিআইডব্লিউটিএতে আক্তারের রাজত্ব, আওয়ামী সিন্ডিকেট এখনো সক্রিয় তীব্র শিক্ষক সংকটে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় শাকিরা-পিকের বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি পাঁচ দিনে রিজার্ভ বেড়েছে ২৭৪ মিলিয়ন ডলার কসোভোর সংসদে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ভিডিও ভাইরাল মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের জেরে জামায়াতের তিন নেতা কারাগারে ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

মেসির থাকার ঘরকে খুদে জাদুঘর বানাচ্ছে কাতার বিশ্ববিদ্যালয়

বিদায়ী বছরের কাতার যাত্রা লিওনেল মেসির জীবনে অবিস্মরণীয় এক অধ্যায় হয়েই থাকবে। ক্যারিয়ারের সবচেয়ে বড় আক্ষেপ বিশ্বকাপের ছোঁয়া যে পেয়েছেন এই কাতার যাত্রাতেই! 

আর মেসিরা এই অবিস্মরণীয় যাত্রার পুরোটা সময় ধরে থেকেছেন কাতার বিশ্ববিদ্যালয়ে। আর্জেন্টিনার এই যাত্রাটাকে সেই কাতার বিশ্ববিদ্যালয়ও স্মরণীয় করে রাখতে চলেছে এবার। কাতার বিশ্বকাপের সময় মেসি থেকেছেন যে কক্ষে, সেই কক্ষটাকে জাদুঘরে রূপ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। কাতার বিশ্ববিদ্যালয় এক ফেসবুক পোস্টে ঘোষণা করেছে বিষয়টি। লিওনেল মেসি কাতার বিশ্বকাপে যে কক্ষে ছিলেন, সে কক্ষটাকে একটা জাদুঘরে রূপ দেওয়া হবে।

কাতার বিশ্বকাপ চলাকালে এক মাসের মতো সময় আর্জেন্টিনা নিজেদের ডেরা বানিয়েছিল কাতার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে। সে সময় মেসিদের জায়গা করে দিতে বিশ্ববিদ্যালয় ছুটিও ঘোষণা করা হয়। লিওনেল স্ক্যালোনির দলকে আতিথ্য দেওয়ার আগে সেখানকার ছাত্রাবাসে আনা হয় খানিকটা আর্জেন্টাইন ছোঁয়া, যেন মেসিরা সেই জায়গাকে নিজেদের ঘরই মনে করেন, দূর পরবাস নয়।

কাতার বিশ্ববিদ্যালয় তিনটি স্পোর্টস কমপ্লেক্স খুলেছিল আর্জেন্টিনার জন্য। সেখানে খেলোয়াড়রা আউটডোর প্র্যাকটিস করার সুযোগ পান। সেখানে ছিল ইনডোর জিমনেশিয়ামও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুদকের মামলার আসামি এহসানুল ইমাম, তবুও রাজউকের গুরুত্বপূর্ণ পদে বহাল

মেসির থাকার ঘরকে খুদে জাদুঘর বানাচ্ছে কাতার বিশ্ববিদ্যালয়

আপডেট সময় ০১:৫৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২