ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটে সারজিস আলমের গাড়িতে হামলা বাসচালকের বাড়ি থেকে ২৮ কোটি রুপি ও ১৫ কেজি সোনা উদ্ধার হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী ঘুমন্ত স্বামীর হাত-পা বেঁধে বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা ডিএসসিসির ঘোড়াশাল প্রকল্পে ৪,৭৫৮ কোটি টাকা অনিয়মের অভিযোগ ‘শৃঙ্খলিত পুলিশ, নিরাপদ ভোলা’ মাস্টার প্যারেডে পুলিশ সুপারের কঠোর বার্তা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আলমগীর মালতিয়া কারাগারে, পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসা মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না: পরীমণি

নির্বাচনে দেশপ্রেমিকরা সহযোগিতা করবে : উপদেষ্টা আদিলুর রহমান খান

বাংলাদেশের কোনো দেশ প্রেমিক মানুষ সংশয় প্রকাশ করবে না, আগামী নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়, সেজন্য প্রতিটি দেশ প্রেমিক মানুষ এগিয়ে আসবে এবং সহযোগিতা করবে বলে আশা ব্যক্ত করেছেন শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মঠের বাজার এলাকায় জুলাই আন্দোলনে শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

এর আগে উপদেষ্টা আদিলুর রহমান খান শহীদ মামুনের কবর জিয়ারত করেন। এরপর তিনি জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শিবচর উপজেলায় হাউজিং প্রকল্প ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এসময় মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকার চেষ্টা করছে। ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাবে, জনগণ সরকারের পাশে থাকবে। এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে। যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে।

আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশের কোনো দেশপ্রেমিক মানুষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করবে না। বাংলাদেশের প্রতিটা মানুষ আগামী নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, এজন্য সবাই এগিয়ে আসবে আর সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, আমরা যখন যে জেলায় যাই সেই জেলার উন্নয়নমূলক কাজ পরিদর্শন করি। জুলাই যোদ্ধাদের কবর জিয়ারত করি, তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছি।

জানা যায়, আজ শনিবার রাত ৮টা পর্যন্ত ও আগামীকাল রোববার সকাল থেকে দুপুর একটা পর্যন্ত মাদারীপুর জেলায় বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন উপদেষ্টা আদিলুর রহমান খান। পরে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা করবেন তিনি। মাদারীপুর সার্কিট হাউসে তার রাত্রীযাপনের কথা রয়েছে।

শনিবার দুপুরে পর কর্মসূচির মধ্যে রয়েছে, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়, শকুনী লেক পরিদর্শন, লিগ্যাল এইড এসোসিয়েশন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন, নির্বাচন উপলক্ষে জেলা কোর কমিটি ও বিচার বিভাগের সঙ্গে মতবিনিময় সভা।

এছাড়া রোববার সকাল ৯টায় বিসিক শিল্প নগরী পরিদর্শন, ১০টায় বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন, মাদারীপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসিক ভবন নির্মাণ প্রকল্প পরিদর্শন, গণপূর্ত, শিল্প ও স্থানীয় সরকার অধীনস্থ জেলা পর্যায়ের কর্মকর্তা এবং জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভায় যোগদানের কথা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে সারজিস আলমের গাড়িতে হামলা

নির্বাচনে দেশপ্রেমিকরা সহযোগিতা করবে : উপদেষ্টা আদিলুর রহমান খান

আপডেট সময় ০২:৩৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫