ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটে সারজিস আলমের গাড়িতে হামলা বাসচালকের বাড়ি থেকে ২৮ কোটি রুপি ও ১৫ কেজি সোনা উদ্ধার হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী ঘুমন্ত স্বামীর হাত-পা বেঁধে বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা ডিএসসিসির ঘোড়াশাল প্রকল্পে ৪,৭৫৮ কোটি টাকা অনিয়মের অভিযোগ ‘শৃঙ্খলিত পুলিশ, নিরাপদ ভোলা’ মাস্টার প্যারেডে পুলিশ সুপারের কঠোর বার্তা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আলমগীর মালতিয়া কারাগারে, পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসা মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না: পরীমণি

নওগাঁর রাণীনগরে আওয়ামীলীগ ও যুবলীগের দু’জন নেতাসহ আটক-৩

নওগাঁয় অপারেশন ডেভিলহান্ট ফেস-২, এর অভিযানে আওয়ামীলীগ ও যুবলীগের দু’জন নেতাসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে রাণীনগর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ (৫৫) ও মিরাট ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোতালেব হোসেন (৪২)। গ্রেফতারকৃত দু’ জনকে বিস্ফোরক মামলার আসামী হিসেবে শুক্রবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই দু’ জনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে মাদকের বিশেষ অভিযানে শুক্রবার রতন সরকার (২৭) নামের একজন মাদক সেবীকে আটক করেন পুলিশ। আটকৃত রতন সরকার বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বড়আখিড়া গ্রামের নরেন সরকারের ছেলে। আটককৃত রতন সরকারকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ৬ মাসের সাজা প্রদান করেছে।

এ ব্যাপারে রাণীনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার স্যারের সার্বিক দিক-নির্দেশনায় বৃহস্পতিবার রাতে উপজেলার কুজাইল ও আতাইকুলা এলাকায় থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ ও যুবলীগ নেতা মোতালেব হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দু’জন উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার সন্ধিগ্ধ আসামী।

উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত রাখা হবে। এছাড়া পুলিশ সুপার স্যারের নির্দেশনা মোতাবেক মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানও অব্যাহত রাখার কথা জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে সারজিস আলমের গাড়িতে হামলা

নওগাঁর রাণীনগরে আওয়ামীলীগ ও যুবলীগের দু’জন নেতাসহ আটক-৩

আপডেট সময় ১২:৫৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫