ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটে সারজিস আলমের গাড়িতে হামলা বাসচালকের বাড়ি থেকে ২৮ কোটি রুপি ও ১৫ কেজি সোনা উদ্ধার হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী ঘুমন্ত স্বামীর হাত-পা বেঁধে বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা ডিএসসিসির ঘোড়াশাল প্রকল্পে ৪,৭৫৮ কোটি টাকা অনিয়মের অভিযোগ ‘শৃঙ্খলিত পুলিশ, নিরাপদ ভোলা’ মাস্টার প্যারেডে পুলিশ সুপারের কঠোর বার্তা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আলমগীর মালতিয়া কারাগারে, পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসা মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না: পরীমণি

শহীদ ওসমান হাদীর স্মরণে রাঙ্গামাটিতে আলোচনা সভা

  • আহমদ বিলাল খান
  • আপডেট সময় ১২:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৬৭১ বার পড়া হয়েছে

“আমরা সবাই হাদি হবো”—ন্যায়ের পথে ঐক্যের অঙ্গীকার নিয়ে ইয়ুথ মিশন রাঙ্গামাটির উদ্যোগে শহীদ ওসমান হাদীর স্মরণে এক আলোচনা সভা শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই চত্বরের সামনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম এবং সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মোঃ মিনহাজ মুরশিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা অনুরাগী ও রাঙ্গামাটি কিন্ডার স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল কাদের, খ্যাতিমান চিত্রশিল্পী মোহাম্মদ ইব্রাহীম এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বুলবুল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙ্গামাটি ইয়ুথ মিশনের সাধারণ সম্পাদক সৈয়দ নয়ন।

বক্তারা বলেন, শহীদ ওসমান হাদীর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন এবং তাঁর দেখানো পথে সমাজ গড়তে তরুণ সমাজকে আরও সচেতন ও সক্রিয় হতে হবে। আলোচনা সভা থেকে ঘোষণা দেওয়া হয়—হাদীর আদর্শকে ধারণ করে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করা হবে।

এছাড়াও অনুষ্ঠানে রেড ড্রপ সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন তানজুম আরা তামান্না। “আমরা সবাই হাদি হবো”- এই স্লোগানকে সামনে রেখে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে সারজিস আলমের গাড়িতে হামলা

শহীদ ওসমান হাদীর স্মরণে রাঙ্গামাটিতে আলোচনা সভা

আপডেট সময় ১২:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫