ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

দুর্ঘটনার কবলে বিএনপি নেতাকর্মীদের বহনকারী বাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া বিএনপি নেতাকর্মীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে ঢাকা-নোয়াখালী সড়কের কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। লালমাই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালীর মাইজদী রশিদ কলোনী থেকে ছেড়ে আসে নীলাচল পরিবহনের একটি বাস। মধ্যরাতে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজার এলাকায় পৌঁছুলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায় বাসটি। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে আহতদের কুমিল্লা মেডিকেলল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ওসি আদেল আকবর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের একটি দল উদ্ধার অভিযান চালায়। বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১০-১২ জন আহত হন। ২-৩ জনকে হাসপাতালে নেওয়া হলেও বাকিরা পেছনে থাকা বাসে করে ঢাকায় চলে গেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ

দুর্ঘটনার কবলে বিএনপি নেতাকর্মীদের বহনকারী বাস

আপডেট সময় ১২:১৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫