ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

ডাকসু জিএস ফরহাদ এখন ফেনীর জামাতা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ এখন ফেনীর জামাতা। তার অর্ধাঙ্গিনী হয়েছেন ফেনীর সোনাগাজীর বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল্লাহ কাজলের জ্যেষ্ঠ কন্যা জান্নাতুল ফেরদৌস সানজিদা।

সানজিদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) একজন নির্বাচিত নির্বাহী সদস্য। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সর্বশেষ চাকসু নির্বাচনে নারী প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি বিজয়ী হন।

অন্যদিকে এসএম ফরহাদ চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলার লংদু উপজেলার সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ফরহাদের পিতা মাওলানা ফোরকান চট্টগ্রামের ঐতিহ্যবাহী বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ বুধবার (২৪ ডিসেম্বর) জোহরের নামাজের পর ঢাকার একটি মসজিদে তাদের বিবাহ অনুষ্ঠিত হয়। বিয়ের আনুষ্ঠানিকতায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

সানজিদার এক আত্মীয় বলেন, “ডাকসু জিএসের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে পেরে আমরা আনন্দিত। আমাদের মেয়ে যেমন মেধাবী, তেমনি বরও একজন মেধাবী ও নেতৃত্বগুণসম্পন্ন ছাত্রনেতা—একে আমরা সোনায় সোহাগা বলেই মনে করি।”

উল্লেখ্য, ডাকসু জিএস ফরহাদের বাগদান অনুষ্ঠান চলতি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হওয়ার কথা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

ডাকসু জিএস ফরহাদ এখন ফেনীর জামাতা

আপডেট সময় ০৮:৪৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫