ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

জামালপুর থেকে ঢাকায় যাবেন বিএনপির ৫০ হাজার নেতাকর্মী

দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা। জামালপুরের সাতটি উপজেলার পাঁচটি সংসদীয় আসন থেকে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকায় যোগ দিতে প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে জামালপুর থেকে জামালপুর স্পেশাল নামে একটি বিশেষ ট্রেন ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আকতার হোসেন সেখ।

জামালপুর রেলওয়ে সূত্রে জানা গেছে, জামালপুর স্পেশাল ট্রেনটি ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোর ৫টায় জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ট্রেনটি একই দিন বিকেল ৭টায় ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং দিবাগত রাত ২টায় জামালপুর পৌঁছাবে। ট্রেনটিতে ১০টি কোচে মোট ৫৩০টি আসন রয়েছে। ট্রেনটির ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৬ হাজার পাঁচশ তেষট্টি টাকা, যা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।

জামালপুর বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে জামালপুর জেলা থেকে প্রায় ৫০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। জেলার জামালপুর-০১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে তিন হাজার, জামালপুর-০২ (ইসলামপুর) আসন থেকে এক হাজার পাঁচশ, জামালপুর-০৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন থেকে আট হাজার, জামালপুর-০৪ (সরিষাবাড়ী) আসন থেকে পাঁচ হাজার এবং জামালপুর-০৫ (জামালপুর সদর) আসন থেকে প্রায় ৩০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। জেলার সাতটি উপজেলার পাঁচটি সংসদীয় আসন থেকে বাস ও স্পেশাল ট্রেন ছাড়াও মাইক্রোবাসসহ বিভিন্ন মাধ্যমে এককভাবেও নেতাকর্মীরা ঢাকায় যাবেন।

মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক বলেন, মেলান্দহ উপজেলার ১১টি ইউনিয়ন ও দুটি পৌরসভা থেকে প্রায় সাত থেকে আট হাজার নেতাকর্মী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় যাবেন। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় বাস বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায় থেকে পৃথকভাবে মাইক্রোবাস যাবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল আহসান সুমন জানান, বাংলাদেশ রেলওয়ের কাছে একটি স্পেশাল ট্রেনের আবেদনের পরিপ্রেক্ষিতে জামালপুর স্পেশাল নামে একটি ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে জামালপুর-ঢাকা ও ঢাকা-জামালপুর রুটের জন্য দুই লাখ ১৬ হাজার পাঁচশ তেষট্টি টাকা পরিশোধ করা হয়েছে। আশা করছি, ২৫ ডিসেম্বর সকাল ৫টায় ট্রেনটি জামালপুর থেকে ছেড়ে যাবে। এছাড়াও বাসগুলো আগামীকাল সকাল থেকে বিভিন্ন সময়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-০৪ (সরিষাবাড়ী) আসন থেকে মনোনীত প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম জানান, সরিষাবাড়ী উপজেলা থেকে ৩২টি বাস নেতাকর্মীদের নিয়ে ঢাকায় যাবে। সরিষাবাড়ী থেকে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন বলে তিনি জানান।

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালপুর জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা থেকে স্পেশাল ট্রেন, বাস ও মাইক্রোবাসের মাধ্যমে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। এছাড়াও এককভাবেও অনেক নেতাকর্মী ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

জামালপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আকতার হোসেন সেখ জানান, মঞ্জুরুল আহসান সুমন নামে একজন জামালপুর স্পেশাল ট্রেনের ভাড়া পরিশোধ করেছেন। ট্রেনটি জামালপুর থেকে ময়মনসিংহ, গফুরগাঁও, জয়দেবপুর ও বিমানবন্দর স্টেশন হয়ে ঢাকায় পৌঁছাবে। ২৫ ডিসেম্বর ভোর ৫টায় ট্রেনটি জামালপুর থেকে ছেড়ে যাবে এবং একই দিন বিকেল ৭টায় ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

জামালপুর থেকে ঢাকায় যাবেন বিএনপির ৫০ হাজার নেতাকর্মী

আপডেট সময় ০৬:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫