ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

সুনামগঞ্জ–৫ আসনে জাপা’ মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) সংসদীয় আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা জাপা’র সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ এবং উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আবুল কালাম।

এ সময় উপজেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সুনামগঞ্জ–৫ আসনের জনগণ জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন জানাবে এবং আগামীর রাজনীতিতে এই আসনে জাতীয় পার্টি শক্ত অবস্থান গড়ে তুলবে। উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ–৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের প্রক্রিয়া শুরু হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

সুনামগঞ্জ–৫ আসনে জাপা’ মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট সময় ০৫:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫