২৫শে ডিসেম্বর খ্রিষ্টান ধর্মালম্বী ভাইবোনদের বড়দিন উপলক্ষে নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন ও পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব নাটোর জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনি জেলা প্রশাসকের পক্ষ থেকে বড়দিনের অনুষ্ঠান অবাধ ও সুন্দরভাবে পালন করতে পারে সকল ব্যবস্থা গ্রহণ করেছেন। নাটোরের বড়াইগ্রাম উপজেলার সব থেকে বেশি খ্রিষ্টান ধর্মালম্বী জনসংখ্যা রয়েছে। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার,লায়লা জান্নাতুল ফেরদৌস তিন বলেন বিগত বছরের নয় এবারও উপজেলা সকল খ্রিষ্টান ভাইবোনদের শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে বড়দিনের নিরাপত্তায় চাদর ঢাকার নির্দেশ দিয়েছেন, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুস সালাম, ইনচার্জ, বনপাড়া বনপাড়া খ্রিষ্টান মিশন, জোনাইল পার্ণী মিশন গির্জা, রাজাপুর গির্জা, ভবানিপুর গির্জা, নিরাপত্তা জোরদার করেছে, গোয়েন্দার নজর দারিতে রয়েছে অপরাধিরা। যেকোন সময় কোন ধরনের নাশকতা করতে না পারে সেদিকে নজরে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনির। নাটোর সদর উপজেলায় বড় হরিশপুর খ্রিষ্টান মিশন, পাইকপাড়া খ্রিষ্টান গির্জা, সিংড়া উপজেলা রাতাল খ্রিষ্টান গির্জা, নাটোর সদর ঝাউতলা খ্রিষ্টান গির্জা, লালপুরের সালামপুর খ্রিষ্টান গির্জা, গুরুদাসপুর, বাগাতিপাড়া, নলডাঙ্গা খ্রিষ্টান গির্জাগুলো অতিরিক্ত নিরাপত্তায় রয়েছে। জেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট, র্যাব, সেনাবাহিনি টহল জোরদার করেছে। নাটোর জেলা ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই, গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে রয়েছে। নাটোরে সুষ্ঠ শান্তিপূর্ণ ভাবে বড়দিন পালন করতে পারে। খ্রিষ্টান ধর্মালম্বী ভাই বোনেরা সুষ্ঠভাবে ধর্ম পালন করতে পারে সেদিকে নজরে রয়েছে প্রশাসনের, শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনি। সকল থানার অফিসার ইনচার্জ, উপজেলা প্রশাসনের নজরদারি, তদারকে রয়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্যেগ দেখে খুশি হয়েছে খ্রিষ্টান ধর্মালম্বীদের নেতারা।
সংবাদ শিরোনাম ::
শুভ বড়দিন উপলক্ষে নাটোরের নিরাপত্তা জোরদার,আসমা শাহীন
-
মোঃ আয়নুল হক রাজশাহী ব্যুরো - আপডেট সময় ১১:৪৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- ৬৮৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















