ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

চাঁদপুর থেকে ঢাকায় যাবেন বিএনপির ২৫ হাজার নেতাকর্মী

দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় আয়োজিত সংবর্ধনায় যোগ দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চাঁদপুর জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। জেলা সদর, হাইমচর,ফরিদগঞ্জ, কচুয়া, শাহরাস্তি, হাজীগঞ্জ, মতলব দক্ষিণ,মতলব উত্তর উপজেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

দলীয় সূত্রে জানা গেছে, কচুয়া, শাহরাস্তি, হাজীগঞ্জ, মতলব দক্ষিণ,মতলব উত্তর উপজেলার তৃণমূল নেতাকর্মীরা ইতোমধ্যে গণপরিবহনে ও ব্যক্তিগত উদ্যোগে ঢাকায় রওনা হয়েছেন। কেউ কেউ আগেভাগেই ঢাকায় পৌঁছে আত্মীয়-স্বজনের বাড়ি কিংবা হোটেলে অবস্থান নিচ্ছেন। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে,লঞ্চ ৭টি যোগে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা থেকে সবচেয়ে বড় বহর ঢাকার উদ্দেশে রওনা হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও ফরিদগঞ্জ উপজেলা থেকে লঞ্চ ও সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হবে।

চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার বলেন, আমাদের নেতাকর্মীরা উৎফুল্ল। দীর্ঘ সময় পর তারেক রহমান দেশে ফিরছেন- এ জন্য ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। এটি আমাদের দলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। সারাদেশে বিএনপি নেতাকর্মীরা ইতোমধ্যে সংবর্ধনা ও স্বাগত আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। ইতিপূর্বে আমাদের একটি টিম ঢাকায় গিয়েছে। চাঁদপুর থেকে ৭টি লঞ্চ ও সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হবে অনেকে। মূলত ২৪ ডিসেম্বর দুপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম ঢাকা পোস্টকে বলেন, চাঁদপুর জেলা থেকে কমপক্ষে ২৫-৩০ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি। তবে লঞ্চ যোগে চাঁদপুর সদর থেকে ৭ হাজার নেতাকর্মী যাবেন। এছাড়াও বাস ও মাইক্রোবাস বা নিজ উদ্যোগে জেলার প্রতিটি ইউনিট থেকে নেতাকর্মীরা ঢাকায় যাবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

চাঁদপুর থেকে ঢাকায় যাবেন বিএনপির ২৫ হাজার নেতাকর্মী

আপডেট সময় ০৯:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫