ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

বগুড়ায় জামায়াতের ২০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৬৫৮ বার পড়া হয়েছে

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের পরিচ্ছন্ন ভাবমূর্তি ও জনপ্রিয়তায় অনুপ্রাণিত হয়ে জামায়াতে ইসলামীর অন্তত ২০ জন নেতাকর্মী দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকইর মহল্লায় আয়োজিত এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে বিএনপির পতাকাতলে আসেন তারা। নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের বিএনপি প্রার্থী মো. মোশারফ হোসেন।

দলীয় সূত্রে জানা যায়, জামায়াতের সহযোগী সদস্য জাকির হোসেনের নেতৃত্বে এসব নেতাকর্মী দলত্যাগের সিদ্ধান্ত নেন এবং বর্তমানে বিএনপির নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। তাদের যোগদানে নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেন।

যোগদান অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীরা বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি কিংবা আবেগকে পুঁজি করে ভোট আদায়ের রাজনীতি তারা আর করতে চান না। মোশারফ হোসেনের স্বচ্ছ রাজনৈতিক অবস্থান, জনসম্পৃক্ততা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তাদের বিএনপিতে আসতে উদ্বুদ্ধ করেছে, সাবেক এমপি হিসেবে তিনি দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে ছিলেন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন বলেও তারা মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন বলেন, একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে সাইবার অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করার চেষ্টা করছে। নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের জনপ্রিয়তা বাড়তে থাকায় এসব অপচেষ্টা আরও জোরদার হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে মানুষের পাশে থাকার রাজনীতিতে। আজ যারা ভিন্ন রাজনৈতিক অবস্থান থেকে এসে বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছে। দেশের বর্তমান সংকটময় সময়ে গণতন্ত্র ও দেশপ্রেমে বিশ্বাসী শক্তির ঐক্য সময়ের দাবি।

এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা ছাত্রদল সভাপতি জুয়েল রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় বিকেলে নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের আমড়া গোহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রার্থী মো. মোশারফ হোসেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

বগুড়ায় জামায়াতের ২০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আপডেট সময় ০৯:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫