ভোলার, বোরহানউদ্দিনে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বেলা ১টার সময়ে বোরহানউদ্দিন পৌরসভার মূল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুটপাত ও রাস্তা দখল করে অস্থায়ী দোকান স্থাপন এবং যত্রতত্র মোটরসাইকেল পার্কিং করার অপরাধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৩ জনকে অর্থদন্ড- আদায় করা হয়। তারা হলেন- মো. পলাশ (৩৪), ২ হাজার। মো. দুলাল (৩৮), ১ হাজার এবং মো. শরীফ (৩২), ২ হাজার টাকা।
এছাড়া পৃথক আরেক অভিযানে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে মো. হানিফ (৩০) কে আটক করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১ লক্ষ টাকা অর্থদ- প্রদান করা হয়। অনাদায়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। অভিযানকালে বোরহানউদ্দিন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন। সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস জানান – জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
রিয়াজ ফরাজী, বোরহানউদ্দিন, ভোলা 



















