ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান
দেশে ফিরবেন তারেক রহমান

সংবর্ধনা দিতে কলাপাড়া থেকে ঢাকায় যাচ্ছেন ১৫ হাজার নেতাকর্মী

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে ঢাকায় যাচ্ছেন প্রায় ১৫ হাজার নেতাকর্মী। তবে এ যাত্রার জন্য কোনো রিজার্ভ গাড়ি বা লঞ্চের ব্যবস্থা করা হয়নি। উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সবাই নিজ নিজ উদ্যোগে ঢাকায় পৌঁছাবেন।

আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে তারেক রহমানের ঢাকায় অবতরণের কথা রয়েছে। প্রায় ১৭ বছরেরও বেশি সময় পর যুক্তরাজ্য থেকে তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে বিএনপি। এ উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট সড়কে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কলাপাড়া উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, নেতাকর্মীরা নিজ নিজ উদ্যোগে বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন। কেউ কেউ নৌপথ ও সড়কপথ মিলিয়ে যাত্রা করছেন। গতকাল থেকেই নেতাকর্মীরা ঢাকামুখী যাত্রা শুরু করেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবং পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কোটি মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি। তারই ধারাবাহিকতায় কলাপাড়া-রাঙ্গাবালী এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ঢাকায় যাচ্ছেন।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্ন বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করাই আমাদের লক্ষ্য। ইতোমধ্যে কলাপাড়া উপজেলা থেকে ঢাকার উদ্দেশে নেতাকর্মীরা নিজ নিজ উদ্যোগে যাত্রা শুরু করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

দেশে ফিরবেন তারেক রহমান

সংবর্ধনা দিতে কলাপাড়া থেকে ঢাকায় যাচ্ছেন ১৫ হাজার নেতাকর্মী

আপডেট সময় ০৫:৪৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫