ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

নওগাঁয় কারারক্ষী নিহতের ঘটনায় ঘাতক বাসসহ চালক গ্রেপ্তার

​নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কারারক্ষী পলাশ আলী (২৮) নিহতের ঘটনায় ঘাতক বাসসহ এর চালককে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ।
সোমবার রাজশাহী মহানগরীর পবা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়। ​গ্রেপ্তারকৃত চালকের নাম মো. ইস্কেন্দার মির্জা (৪৫)। তিনি রাজশাহী জেলার পবা থানার মহান্দখালি গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।

​পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের ভোলা বাজার সংলগ্ন নওগাঁ-রাজশাহী মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ আলী বগুড়া জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার দিন তিনি মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী অজ্ঞাতনামা বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পলাশ। দুর্ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

​এ ঘটনায় নিহতের বাবা মো. জিল্লুর রহমান বাদী হয়ে মান্দা থানায় সড়ক পরিবহন আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার পর মান্দা থানার এসআই আশীষ কুমার সান্যালের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তদন্তে নামে। আধুনিক তথ্য-প্রযুক্তি এবং স্থানীয় সোর্সের সহায়তায় ঘাতক বাসটিকে শনাক্ত করার পর রাজশাহী পবা উপজেলা এলাকায় অভিযান চালিয়ে চালক ইস্কেন্দার মির্জাকে গ্রেপ্তার করা হয়।

​এ বিষয়ে মান্দা থানার এসআই আশীষ কুমার সান্যাল বলেন, দুর্ঘটনার পর চালক বাস নিয়ে আত্মগোপন করেছিলেন। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করি এবং ঘাতক বাসসহ চালককে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের
প্রক্রিয়া চলমান রয়েছে।#

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

নওগাঁয় কারারক্ষী নিহতের ঘটনায় ঘাতক বাসসহ চালক গ্রেপ্তার

আপডেট সময় ০৫:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫