ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

শরীয়তপুরে ভোক্তা অধিকারের অভিযান ফলের দোকানে

শরীয়তপুরের জাজিরার কাজিরহাট ফলপট্টি এলাকায় অভিযান চালিয়েছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ওজনে কারচুপি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভেজাল খেজুর গুড় বিক্রির অপরাধে ৫ ব্যবসায়ীকে মোট ৫,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

​মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাব (কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান।

অভিযান চলাকালে কাজিরহাট ফলপট্টিতে ওজনে কারচুপি ও সঠিক মূল্য তালিকা না থাকায় চার ফল ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এর মধ্যে: ​জুয়েল চৌকিদার ফল ভান্ডারকে ১,৫০০ টাকা,​মিতু স্টোরের মালিক মনির হোসেনকে ১,০০০ টাকা,​রেজাউল ফল ভান্ডারকে ১,০০০ টাকা, ​আব্দুল রউফ ফল ভান্ডারকে ১,০০০ টাকা জরিমানা করা হয়।

​একই অভিযানে বাজারে ভেজাল খেজুর গুড় বিক্রির অপরাধে ব্যবসায়ী আব্দুল খালেককে ১,০০০ টাকা জরিমানা করা হয়। তবে এ সময় মকবুল দেওয়ান নামে অন্য এক ক্ষুদ্র ব্যবসায়ীকে সতর্ক করে জরিমানা মওকুফ করে দেয় অধিদপ্তর।

​অভিযান শেষে সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসী বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে স্বচ্ছতা বজায় রাখতে আমাদের এ ধরণের তদারকি অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের অবশ্যই সঠিক ওজন নিশ্চিত করতে হবে এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা ঝুলিয়ে রাখতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

শরীয়তপুরে ভোক্তা অধিকারের অভিযান ফলের দোকানে

আপডেট সময় ০৪:১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫