ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’ স্লোগানে মুখরিত ময়মনসিংহ নগরী

প্রায় ১৮ বছর নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর নিজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ময়মনসিংহ নগরীতে আননন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছ ‘, ‘চল চল ঢাকা চল, ২৫ তারিখ ঢাকা চল’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো ময়মনসিংহ নগরী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টায় নগরীর টাউন হল মোড় থেকে এই আনন্দ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।

এ আনন্দ মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। এ সময় তারেক রহমানের ছবি সম্বলিত প্লে-কার্ড হাতে নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। এতে দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে রোকনুজ্জামান সরকার রোকন বলেন, তারেক রহমানের আগমনে দলীয় নেতাকর্মী ছাড়াও দেশের লক্ষ, কোটি গণতন্ত্রকামী মানুষের মাঝে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। তারা তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত। অপরদিকে একটি মহল তারেক রহমানের জনপ্রিয়তার ভয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই তারেক রহমানের জনপ্রিয়তাকে ম্লান করতে পারবে না। সব প্রতিকূলতাকে মোকাবিলা করেই আমরা তারেক রহমানের আগমনকে স্মরণীয় করে রাখতে চাই। ইনশাআল্লাহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবেন তারেক রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’ স্লোগানে মুখরিত ময়মনসিংহ নগরী

আপডেট সময় ০৩:৫৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫