ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

রাজবাড়ীতে জমির আইল নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমির আইল নিয়ে সংঘর্ষে হাবিব শেখ (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যাঙডুবি বিলের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত হাবিব শেখ উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামের লিয়াকত শেখের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের মনজু শেখের ছেলে শরিফুল শেখ (৩৫) ও টোকন শেখ (৩২), আবেদ আলী শেখের ছেলে জামাল উদ্দিন শেখ (৬০) ও রাকিব শেখ (২৭)।

হাসপাতালে চিকিৎসাধীন শরিফুল শেখ বলেন, নিহত হাবিব শেখ আমার পাওয়ার টিলার চালাচ্ছিল। জমির আইল নিয়ে চাচাতো ভাই জামাল উদ্দিন শেখের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় আমার ও আমার ভাই টোকন শেখকে চাচাতো ভাই জামাল ও রাকিব মারধর করে। এ সময় হাবিব এগিয়ে এসে মারধর ঠেকাতে গেলে মাটিতে পড়ে যায়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই হাবিব শেখের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনই বলা সম্ভব হচ্ছে না।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার বলেন, জমি নিয়ে বিরোধে ৪ জন আহত হয়েছেন। এ সময় এক কৃষকের নিহত হয়েছে। ময়নাতদন্ত না হলে মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

রাজবাড়ীতে জমির আইল নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

আপডেট সময় ০৩:২৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫