ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি জেলার কসবা উপজেলাধীন সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে
বিজিবি সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক সন্ধ্যা ৭:৩০ মিনিট কসবা বিওপির একটি বিশেষ টহল দল মাদক চোরাচালান বিরোধী এই অভিযান পরিচালনা করে। কসবা উপজেলার সীমান্ত পিলার ২০৪১/৩-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকবস্তা নামক স্থানে এই অভিযান চালানো হয় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায় পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪৫ (একশত পঁয়তাল্লিশ) কেজি উচ্চমানের ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
এই সাফল্যের বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান গণমাধ্যমকে জানান যে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে
তিনি আরও বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল ও মাদক জব্দ করা হচ্ছে। দেশের
যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে আমাদের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে
লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি
পরিচালক ও অধিনায়ক
সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি
কসবা প্রতিনিধি: 



















