ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

কালো টাকার বিরুদ্ধে লড়াই করতেই নির্বাচনে এসেছি : আলমগীর কবির

  • নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৪৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৬৬১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই ও রাণীনগর) আসনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আত্রাই ও রাণীনগরকে বাঁচানোর আহ্বান জানিয়ে মনোনয়নপত্র সংগ্রহ শেষে আলমগীর কবির সাংবাদিকদের জানান, কালো টাকাকে মোকাবেলা করার জন্যই তিনি নির্বাচনে এসেছেন। তিনি বলেন, আত্রাই ও রাণীনগরের মানুষ কালো টাকাকে ঘৃণা করে। টাকার নির্বাচন একটি অন্যায় নির্বাচন, যেখানে জনমতের কোনো প্রতিফলন ঘটে না। যারা টাকার ঝনঝনানি দেখিয়ে নির্বাচন করতে চায়, জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবেলা করা হবে। তিনি আরও বলেন, রাজনীতিতে যারা সততা ও দেশপ্রেম দেখাতে পারবে না তাদের রাজনীতি থেকে সরে যাওয়া উচিত। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই তার প্রধান লক্ষ্য। আত্রাই ও রাণীনগরের মানুষ তাকে চায় বলেই তিনি নির্বাচনে এসেছেন বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সংস্কার, রাষ্ট্র মেরামত, দেশে গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই ছিল জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এই নির্বাচনে কালো টাকার কোনো প্রভাব থাকবে না, সন্ত্রাস থাকবে না এবং জনগণ অবাধ ও সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এটাই তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, বিএনপি নেতা নজরুল মাস্টার, অ্যাডভোকেট আবু বেলাল হোসেন জুয়েল, জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আলমগীর কবির চারদলীয় জোট সরকারের আমলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজুকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

কালো টাকার বিরুদ্ধে লড়াই করতেই নির্বাচনে এসেছি : আলমগীর কবির

আপডেট সময় ০৬:৪৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫