ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

নওগাঁর সুইপার কলোনিতে পুলিশ-ডিবির সাঁড়াশি অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

নওগাঁ শহরের নুনীয়া পট্টি এলাকার হরিজন সুইপার কলোনিতে মাদকবিরোধী এক বড়সড় যৌথ অভিযান চালিয়েছে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সাংবাদিকদের উপস্থিতিতে পরিচালিত তিন ঘণ্টার এই রুদ্ধশ্বাস অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মদ তৈরির সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে প্রথমে মৃত ভানুর ছেলে মনির তালাবদ্ধ বাড়িতে অভিযান চালায় সদর থানা পুলিশ। ঘরের তালা ভেঙে তল্লাশি চালিয়ে সেখান থেকে গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গাঁজার কিছু প্যাকেট পাশের পুকুরে ছুড়ে ফেলে দেয়। তবে পুলিশ সদস্যরা পুকুরে নেমে সেসব প্যাকেটও উদ্ধার করেন।

অভিযানে মোট ৭০ কেজি গাঁজা, ১৬ লিটার ৬০০ মিলি চোলাই মদ, খালি বোতল, কর্ক এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় হাতেনাতে দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন—সুইপার কলোনির ভবেশের ছেলে রাহুল (১৯) এবং শ্রী ভনুর ছেলে রাজা বাঁসফোর (৩৭)।

অভিযান চলাকালে নওগাঁর পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ডিবি পুলিশও অভিযানে যোগ দিয়ে প্রতিটি বাসায় তল্লাশি চালায়। পুলিশ সুপার জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

নওগাঁর সুইপার কলোনিতে পুলিশ-ডিবির সাঁড়াশি অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

আপডেট সময় ০৭:০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫