ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়াইনঘাটে এলজিইডির ডিজাইন টিমের সড়ক প্রকল্প পরিদর্শন উৎসবমুখর পরিবেশে শাহ্ আলী গার্লস স্কুল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ এনামুল হকের বিদায় সংবর্ধনা পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি, হত্যার হুমকি; গ্রেপ্তার ১ পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, দুই লাখ টাকা দাবির মামলা বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

টুইটারে এডিট ফিচার আসছে বুধবার

মাইক্রোব্লগিং সাইট টুইটারে আসছে টুইট এডিট ফিচার। আগামী বুধবার এই ফিচার কিছু ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

প্রাথমিক পর্যায়ে ব্লু সাবস্ক্রাইবারদের জন্য এই এডিট বাটন নিয়ে আসবে টুইটার। এই ব্লু সাবস্ক্রাইবার সার্ভিস বর্তমানে নিউজিল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। এই সার্ভিসের সুবিধা হল এখানে অ্যাড-ফ্রি প্রিমিয়াম ফিচার্স পাওয়া যায়।

জানা গেছে, এই ফিচার টুইটের পাশে একটি আইকন, টাইমস্ট্যাম্প এবং লেবেলের মাধ্যমে শো হবে। যা দেখে অন্যরা বুঝতে পারবেন যে, টুইটটি এডিট করা হয়েছে।

পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, টুইটার বুধবার থেকে শুরু হওয়া টুইট বাটনের পরীক্ষা শুরু করতে পারে। টুইটার ব্যবহারকারীরা টাইপিং এবং ব্যাকরণগত ত্রুটিগুলো ঠিক করার জন্য বছরের পর বছর ধরে এডিট বাটন নিয়ে আসার দাবি জানাচ্ছিলেন। এই মাসের শুরুর দিকে টুইটার প্রথম একটি অভ্যন্তরীণ দলের সাথে টুইট সম্পাদনা ফিচারের জন্য একটি ছোট পরীক্ষা ঘোষণা করে।

টুইটার জানিয়েছে, তারা জানে যে ব্যবহারকারীরা কীভাবে ফিচারটির অপব্যবহার করতে পারে। তার জন্যই ইচ্ছাকৃতভাবে প্রাথমিক পর্যায়ে কিছু ব্যবহারকারীদের জন্য এই ফিচার উন্মুক্ত করা হচ্ছে। প্রথমে নির্দিষ্ট একটি দেশে এটি চালু করা হবে, কীভাবে ব্যবহারকারীরা বিষয়টি গ্রহণ করছে সবকিছু পর্যবেক্ষণ করার পর বাকি ব্যবহারকারীদের কাছে এটি নিয়ে আসা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা

টুইটারে এডিট ফিচার আসছে বুধবার

আপডেট সময় ০৭:৩০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২