ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনলেন সাক্কু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক দুইবারের মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু।

রোববার (২১ ডিসেম্বর) সকালে কুমিল্লার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মনিরুল হক সাক্কুর প্রতিনিধিরা।

এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা, আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা মাস্টার, অজিত গুহ কলেজের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মিঠু, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আজাহার উদ্দিন বাপ্পি, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেন মজুমদার, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইকরাম হোসেন ইকু ও আব্দুল হালিম এবং যুবদল নেতা জুয়েল রানা।

মনোনয়ন ফরম কেনা প্রসঙ্গে মনিরুল হক সাক্কু বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছি। প্রকৃতপক্ষে আমি মনিরুল হক চৌধুরীর ধানের শীষ প্রতীকের জন্য কাজ করছি। শেষ পর্যন্ত মনিরুল হক চৌধুরীর ধানের শীষের জন্য কাজ করে যাব।

প্রসঙ্গত, ২০১২ সালে কুমিল্লা প্রথম সিটি করপোরেশন নির্বাচনে মনিরুল হক সাক্কু আওয়ামী লীগ প্রার্থী আফজল খানকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। ২০১৭ সালে তিনি দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন। ২০২২ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় দলের সকল পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে বহিষ্কার করে বিএনপি। পরে ২০২২ সালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও ২০২৪ সালে উপ-নির্বাচনে স্বতন্ত্র হিসেবে অংশ নিয়ে পরাজিত হন সাক্কু। বহিষ্কার হওয়ার আগে সাক্কু বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়কও ছিলেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনলেন সাক্কু

আপডেট সময় ০৫:০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫