ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামাতে চায় সরকার : সড়কমন্ত্রী অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান শামা ওবায়েদের অনেকে ছাত্র অভ্যুত্থান নিজেদের নামে চালাতে চায়: খন্দকার মোশাররফ আওয়ামী দোসরদের পুনর্বাসনই ডিজি আফসার আলীর মিশন ক্ষমতা বাড়ছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা ১৮০ দিনে সরকার অদক্ষতার দৃষ্টান্ত তৈরি করেছে : নাহিদ ইসলাম চন্দ্রগঞ্জে বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড় এবার এশিয়া কাপের ফাইনালে চোখ বাংলাদেশের
শাহজালালে লাগেজ হ্যান্ডলিংয়ে স্বচ্ছতা ফেরাতে বিমানের বড় উদ্যোগ

সব ফ্লাইটে চালু হলো ‘বডি ওর্ন ক্যামেরা’

ছবি- সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ বা মালামালের সুরক্ষা নিশ্চিত করতে এবং হ্যান্ডলিং প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে প্রযুক্তিনির্ভর কঠোর মনিটরিং ব্যবস্থা চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখন থেকে বিমানবন্দরে অবতরণ করা প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইটের লাগেজ ওঠানামার দৃশ্য ধারণ করা হবে কর্মীদের শরীরে লাগানো ‘বডি ওর্ন ক্যামেরা’র মাধ্যমে।

রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (গ্রাহকসেবা) বদরুল হাসান লিটন আনুষ্ঠানিকভাবে এই সেবা সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বদরুল হাসান লিটন বলেন, ‘‘যাত্রীদের সম্পত্তির নিরাপত্তা এবং সেবার মান ধরে রাখতে আমরা বদ্ধপরিকর। বডি ওর্ন ক্যামেরার ব্যবহার সম্প্রসারণের ফলে লাগেজ হ্যান্ডলিংয়ের প্রতিটি ধাপে স্বচ্ছতা আসবে এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। এই প্রযুক্তি আমাদের কর্মীদের পেশাদারিত্ব বাড়াবে এবং যাত্রীদের আস্থা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।’’

বিমান কর্তৃপক্ষ জানায়, এর আগে ২০২৪ সালের জুন মাস থেকে বিমান তাদের নিজস্ব ফ্লাইটের ব্যাগেজ ডেলিভারি প্রক্রিয়ায় পরীক্ষামূলকভাবে এই ক্যামেরা ব্যবহার শুরু করে। এতে ইতিবাচক ফলাফল পাওয়ায় এখন থেকে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা গ্রহণকারী অন্যান্য সব বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটেও এই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হলো।

এই প্রযুক্তির ফলে লাগেজের কোনো ক্ষতি হলে বা মালামাল চুরির ঘটনা ঘটলে দায়ী স্টেশন বা ব্যক্তিকে দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। ভবিষ্যতে যাত্রীসেবার মান আরও উন্নত করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামাতে চায় সরকার : সড়কমন্ত্রী

শাহজালালে লাগেজ হ্যান্ডলিংয়ে স্বচ্ছতা ফেরাতে বিমানের বড় উদ্যোগ

সব ফ্লাইটে চালু হলো ‘বডি ওর্ন ক্যামেরা’

আপডেট সময় ০৩:২৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫