ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামাতে চায় সরকার : সড়কমন্ত্রী অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান শামা ওবায়েদের অনেকে ছাত্র অভ্যুত্থান নিজেদের নামে চালাতে চায়: খন্দকার মোশাররফ আওয়ামী দোসরদের পুনর্বাসনই ডিজি আফসার আলীর মিশন ক্ষমতা বাড়ছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা ১৮০ দিনে সরকার অদক্ষতার দৃষ্টান্ত তৈরি করেছে : নাহিদ ইসলাম চন্দ্রগঞ্জে বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

এনসিপি নেতা হান্নান মাসউদকে হত্যার হুমকি, গ্রেপ্তার যুবক

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম ইসরাত রায়হান অমি (২০)। তিনি স্থানীয় চরইশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে।

শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাতিয়া উপজেলার চরইশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নন্দরোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে ইসরাত রায়হান অমি এনসিপির এক কর্মীর ফেসবুক মেসেঞ্জারে অত্যন্ত আপত্তিকর ও উসকানিমূলক বার্তা পাঠান। ওই বার্তায় তিনি হুমকি দিয়ে লেখেন, ‘‘আমার বাবা আব্দুল হালিম আজাদকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে হান্নান মাসউদ ও তানভীরসহ অন্যান্য নেতাদের হাতিয়ার উত্তরাঞ্চলে চলাচল ‘হারাম’ করে দেওয়া হবে।’’ তিনি আরও লিখেন, ‘‘সরাসরি গিলে খেয়ে ফেলবে আমাদের নেতা-কর্মীরা।’’

এই হুমকির বিষয়টি নজরে আসার পর পুলিশ তৎপর হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেপ্তারকৃত অমির বিরুদ্ধে হাতিয়া থানায় আগে থেকেই তিনটি মামলা রয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’’ ওসি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘‘সামাজিক যোগাযোগমাধ্যমে বা সরাসরি উসকানিমূলক বক্তব্য দিয়ে যারা এলাকার পরিবেশ অশান্ত করার চেষ্টা করবে, তাদের শনাক্ত করে কঠোর আইনের আওতায় আনা হবে।’’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩

এনসিপি নেতা হান্নান মাসউদকে হত্যার হুমকি, গ্রেপ্তার যুবক

আপডেট সময় ১২:৩৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫