সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

তাইওয়ানে ৫.১ মাত্রার ভূমিকম্পের আঘাত

ছবি- সংগৃহীত

তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন উপকূলে ৫ দশমিক ১ মাত্রার মাঝারি আকারের একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এই ভূকম্পন অনুভূত হয়। দেশটির আবহাওয়া প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়েন শহর থেকে ১৮ কিলোমিটার দূরের গভীর সমুদ্রে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩১ দশমিক ৬ কিলোমিটার গভীরে। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে, ঘটনাস্থল থেকে বেশ দূরে অবস্থিত রাজধানী তাইপের বিভিন্ন বহুতল ভবনও কিছু সময়ের জন্য কেঁপে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভৌগোলিক অবস্থানের কারণে তাইওয়ান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ একটি দ্বীপ। দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই ভূকম্পন অনুভূত হয়। এর আগে ২০১৬ সালে দেশটির দক্ষিণাঞ্চলে ঘটা এক ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। আর ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার এক প্রলয়ংকরী ভূমিকম্পে এই দ্বীপে প্রাণ হারিয়েছিলেন দুই হাজারেরও বেশি মানুষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

তাইওয়ানে ৫.১ মাত্রার ভূমিকম্পের আঘাত

আপডেট সময় ০৭:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫