ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালাল বিএসএফ সদস্য স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে পটুয়াখালীতে স্বামীদের মানববন্ধন অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার শ্রীপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন আবুল মনসুর মন্ডল যৌতুক মামলায় আদালতে বাদীপক্ষের হাতে মার খেলেন আইনজীবী ও আসামি বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমের সুমহান বার্তায় মুখরিত জনপদ

বিশ্বকাপের প্রস্তুতি সারতে ভারতে যাচ্ছে বাংলাদেশ, প্রতিপক্ষ নামিবিয়া ও আফগানিস্তান

  • খেলাধুলা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৭০০ বার পড়া হয়েছে

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে ভারতে ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী মাসের শেষ দিকে নাজমুল হোসেন শান্তর দল উড়াল দেবে বেঙ্গালুরুতে। সেখানে নামিবিয়া এবং আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এই তথ্য নিশ্চিত করেছেন।

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৮ জানুয়ারি ভারতে যাবে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে কয়েকদিন অনুশীলন ও বিশ্রামের পর আগামী ২ ও ৪ ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ফাহিম জানিয়েছেন, এই সূচি চূড়ান্তকরণের কাজ এখনো প্রক্রিয়াধীন।

বর্তমানে ক্রিকেটাররা বিপিএল নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ফাহিম উল্লেখ করেন, বিশ্বকাপের আগে বিপিএলই এখন ক্রিকেটারদের প্রস্তুতির বড় মঞ্চ। তবে টুর্নামেন্ট শেষে দেশ ছাড়ার আগে ঢাকায় ২-৩ দিনের একটি সংক্ষিপ্ত ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে বোর্ডের।

এদিকে টানা খেলার ধকল সামলাতে বোলারদের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। ক্রিকেট অপারেশন্সের সদস্য শাহরিয়ার নাফীস জানান, বিপিএল চলাকালীন একজন ফিজিও সার্বক্ষণিক বোলারদের ওয়ার্কলোড মনিটরিং করবেন। কোনো বোলারের ওপর অতিরিক্ত চাপ পড়লে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করে তাকে বিশ্রামের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বে টাইগাররা লড়বে ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

বিশ্বকাপের প্রস্তুতি সারতে ভারতে যাচ্ছে বাংলাদেশ, প্রতিপক্ষ নামিবিয়া ও আফগানিস্তান

আপডেট সময় ০৩:৩৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫