ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের আজ গার্লফ্রেন্ড দিবস, শেষ মুহূর্তেও চমকে দিন এই ৬ উপহারে জাতীয় ক্রীড়া পরিষদের দুর্নীতি যেন মরনঘাতি ভাইরাসে পরিণত হয়েছে প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী
বিএনপির প্রার্থীর বক্তব্য ভাইরাল

‘১৭ বছর আ.লীগের এমপিদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়েছে’

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা সমালোচনার জন্ম দিয়েছে।

১৬ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে বলতে শোনা যায়, ‘১৭ বছর আওয়ামী লীগের এমপিদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়েছে। আমাকে রাজী ফখরুলের সাথে তাল মিলিয়ে চলতে হয়েছে। তারপর আবুল কালাম আজাদ এমপি হইছে। শুধুমাত্র আপনাদেরকে রক্ষা করার জন্য। আপনাদের বাঁচানোর জন্য তাদের সঙ্গে মিলেমিশে থাকতে বাধ্য হয়েছিলাম। নাহলে আপনাদের বিরুদ্ধে বহু মামলা হতো, অনেকেই এলাকা ছাড়তে বাধ্য হতেন।’

রোববার (১৪ ডিসেম্বর) থেকে বক্তব্যটি ভাইরাল হতে থাকে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ভেরিফায়েড ফেসবুক পেজে বক্তব্যটি পোস্ট করেন। যাতে নেতিবাচক মন্তব্য (কমেন্ট) করতে দেখা গেছে ফেসবুক ব্যবহারকারীদের।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১০ ডিসেম্বর (বুধবার) বিকেলে দেবিদ্বার উপজেলার গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী উঠান বৈঠকে অংশ নেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। সেখানে ওই বক্তব্য দেন তিনি। দীর্ঘ বক্তব্যের এক সময় বলে ওঠেন আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলার কথা। যার একটি অংশ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বক্তব্যের বিষয়ে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল আমাদের পরিবারেরই সন্তান। গত ১৭ বছর নেতাকর্মীরা যে জ্বালা যন্ত্রণায় ছিল, মামলা-মোকদ্দমায় আমাকেসহ। দেবিদ্বার আসনে এমপি ছিল রাজী ফখরুল। সে যেহেতু সম্পর্কে আমাদের ভাই-ব্রাদার হয় আমি তাকে বুঝিয়ে বলেছিলাম আমাদের লোকদের বিরক্ত কইরো না, এতটুকুই।

ভাইরাল বক্তব্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, তাতে আমার কিছু যায় আসে না। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী ঢাকা পোস্টকে বলেন, দেশে একটি নির্বাচনের পরিবেশ চলছে। কথাবার্তা বলার সময় সবারই সতর্কতা অবলম্বন করা উচিত।

বিএনপির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া ঢাকা পোস্টকে বলেন, বক্তব্যটি নিশ্চয়ই দলের নীতি-নির্ধারকদের নজরে এসেছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে হলে দলের হাইকমান্ড নিশ্চয়ই ব্যবস্থা নিবে। আমাদের লেভেল থেকে ব্যবস্থা নেওয়ার কিছু নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল

বিএনপির প্রার্থীর বক্তব্য ভাইরাল

‘১৭ বছর আ.লীগের এমপিদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়েছে’

আপডেট সময় ০৯:২৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫