ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

করাচি টেস্টে নতুন রেকর্ড বাবরের

বাবরের ব্যাট যেন থামছেই না। একের পর এক রেকর্ডে কিংবদন্তির কাতারে নাম লেখাচ্ছেন পাকিস্তান অধিনায়ক। সোমবার সে রেকর্ডের খাতায় আরও এক পাতা যোগ করলেন ডানহাতি এ ব্যাটার। 

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সোমবার মাঠে নেমেছে পাকিস্তান। করাচির জাতীয় স্টেডিয়ামে টস জিতে এদিন শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কিন্তু দলীয় ১৯ রানেই দুই উইকেট হারিয়ে শুরুতে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। বরাবরের মতোই ত্রাতা হিসেবে আবির্ভাব হয় বাবরের। ১৬১ রানের অপরাজিত ইনিংস খেলে প্রথম দিনে দলকে ভালো অবস্থানে রেখে খেলা শেষ করেছেন তিনি।

বিরাট ইনিংস খেলার পথে ১৩ রান করে ১৬ বছরের জাতীয় রেকর্ড ভেঙে দেন বাবর। এক বর্ষপঞ্জিকায় পাকিস্তানের সর্বোচ্চ আন্তর্জাতিক রানের মালিক হন তিনি। পেছনে ফেলেছেন ২০০৬ সালে ২৪৩৫ রান করা মোহাম্মদ ইউসুফকে। প্রথম সেশন শেষেই বাবরের নামের পাশে রান ছিল ২৪৭৭।

৯০ রানে পৌঁছানোর পর বাবর হয়েছেন টেস্টে এই বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক। লাঞ্চের পর ৪৮তম ওভারে ছক্কা মেরে  ইংল্যান্ডের জো রুটকে (১০৯৮) পেছনে ফেলেছেন তিনি। ইংল্যান্ডের এই বছর কোনও টেস্ট নেই। তাই বাবরকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ রয়েছে কেবল অস্ট্রেলিয়ার উসমান খাজার। এই বছরে এখন পর্যন্ত তার রান ১০৮০।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

করাচি টেস্টে নতুন রেকর্ড বাবরের

আপডেট সময় ০৯:৪০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২