ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

তানোরে পরিত্যক্ত কূপের ৩৫ ফুট নিচে আটকা পড়েছে দুই বছরের শিশু

রাজশাহীর তানোরে একটি পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের ৩৫ ফুট নিচে আটকা পড়েছে দুই বছরের শিশু। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আটকা দুই বছরের শিশুটির নাম মো. সাজিদ। সে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামের বাসিন্দা রাকিবের ছেলে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, রোববার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে সেখানে থাকা পরিত্যক্ত ডিপ টিউবওয়েলের পাইপের টেস্ট বোরিংয়ের ভেতর অসাবধানতাবশত পড়ে যায় শিশু সাজিদ। এ ঘটনার পর থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঘটনার পরপরই তানোর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন, শিশুটি এখনো জীবিত রয়েছে। উদ্ধার তৎপরতা আরও জোরদার করতে রাজশাহী শহর এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি বিশেষায়িত উদ্ধারকারী দল ঘটনাস্থলে যোগ দিয়েছে।

তিনি আরো জানান, পরিত্যক্ত নলকূপটির বোরিংয়ের ব্যাসার্ধ পাঁচ ফিট। এটি প্রায় ৩৫ ফিট গভীর পর্যন্ত গেছে। শিশুটি কিছুক্ষণ আগেও সাড়া দিয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এখন তাকে সেখানে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। মাটি খুঁড়ে তাকে বের করতে হবে এখান থেকে। এটি খুব কঠিন কাজ।

ওসি শাহীনুজ্জামান বলেন, ফায়ার সার্ভিস কর্মী এবং আমরা সর্বাত্মক চেষ্টা করছি তাকে উদ্ধার করে আনার। ইতোমধ্যে ঘটনাস্থলের চারপাশে ভেকু দিয়ে মাটি কাটার কাজ চলছে। আনা হয়েছে অ্যাম্বুলেন্স ও ডাক্তার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

তানোরে পরিত্যক্ত কূপের ৩৫ ফুট নিচে আটকা পড়েছে দুই বছরের শিশু

আপডেট সময় ০৭:৩৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫