ঢাকা ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ পবিপ্রবিতে ৬ স্থাপনার উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন অবশেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী

ব্রাজিলের কোচ হতে পারেন জিদান

বিশ্বকাপ খরা যেন কাটছেই না ব্রাজিলের। সেই ২০০২ সালে শেষবার বিশজয়ের আনন্দে মেতেছিল সেলেসাওরা। এরপর গত ২০ বছরটাই আক্ষেপে কেটেছে রোনালদো-রোনালদিনহোর উত্তরসূরীদের। তবে এবার আর আক্ষেপ বাড়াতে চায় না পাঁচ বারের  বিশ্বচ্যাম্পিয়ন দলটি।  হেক্সা মিশনে এখন থেকেই প্রস্তুত হচ্ছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। 

বিশ্ব জয়ের আক্ষেপটা যেন ২৪ বছরেই শেষ হয়, সেজন্য প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত ব্রাজিল। সে ধারাবাহিকতায় প্রথা ভেঙে নন ব্রাজিলিয়ান কোচের দিকে ঝুঁকছে তারা। গুঞ্জন আছে হোসে মরিনহো ও জিনেদিন জিদানকে নিয়ে।

বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল হিসেবে এবার কাতারে পা রেখেছিল ব্রাজিল। কিন্তু এমন দল নিয়েও বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর দায়িত্ব থেকেই সরে দাঁড়ান দলটির দীর্ঘদিনের কোচ তিতে। জল্পন-কল্পনাটা তখন থেকেই শুরু, কে হচ্ছেন সেলেসাওদের পরবর্তী বস। শুরুর দিকে নেইমার-ভিনিসিয়াসদের ডাগআউটের গুরু হিসেবে পেপ গার্দিওলা ও কার্লো আনচেলত্তির মত বড় নাম শোনা গিয়েছিল। এবার আলোচনায় এল আরও বড় নাম। জিদানকে টানতে সম্ভাব্য সব কাজ শুরু করে দিয়েছে ব্রাজিল।

ফরাসি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিল যেমন চাইছে, জিদান ঠিক তেমনই এক কোচ। তাই তিতের পর বিদেশি জিদানের ভরসা রাখছে তারা। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকে নতুন কোনো কাজে জড়াননি। অভিজ্ঞতায়ও টইটম্বুর জিদান। খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জয়ের পাশাপাশি কোচ হিসেবে জিতেছেন টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

ব্রাজিলের কোচ হতে পারেন জিদান

আপডেট সময় ০৭:৫৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২