ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

মেসিকে নিয়ে বাজি ধরে জিতলেন আগুয়েরো

বিশ্বকাপ শুরুর বছরখানেক আগে সবধরনের ফুটবল থেকে অবসর নেন সার্জিও আগুয়েরো। তবুও বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসিকে উপহার দেওয়ার জন্য তার সাবেক সতীর্থকে কাতারে উড়িয়ে আনে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। প্রিয় বন্ধুর অনুপ্রেরণা বিশ্বকাপ ফাইনালে অবশ্য বেশ অনুপ্রেরণাই জুগিয়েছেন আর্জেন্টাইন মহাতারকাকে।

বিশ্বকাপ জিতে আর্জেন্টাইনরা তাদের ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছে। দলে না থাকলেও মাঠে উপস্থিত থেকে জয় উদযাপন করেছেন আগুয়েরো। ফাইনাল শেষে তার হাতেও উঠেছে শিরোপার ট্রফি। তবে সাবেক এ তারকা শুধু আনন্দই পাননি ফাইনাল জিতে, জিতেছেন বড় অঙ্কের টাকাও।

মেসিকে নিয়ে বাজি জিতে বাজি জিতে ৮ লক্ষ ৪৪ হাজার টাকা পেয়েছেন আগুয়েরো। বাজি ধরতে আগুয়েরোকে খরচ করতে হয়েছে ৮৪৪০ টাকা। অর্থাৎ প্রতি টাকাপিছু ১০০ টাকা করে জিতেছেন সাবেক ম্যানচেস্টার সিটির তারকা। সোমবার নিজেই টুইট করে  সে কথা জানিয়েছেন মেসির সতীর্থ।

এবারের বিশ্বকাপে মোট ৭টি গোল করেছেন মেসি। ৩৫ বছর বয়সে এসেও কাটিয়েছেন স্বপ্নের মতো টুর্নামেন্ট। গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ বাদে বাকি সব ম্যাচে গোল করেছেন সাবেক বার্সেলোনা তারকা। গড়েছেন বিশ্বকাপের ইতিহাসে অনন্য এক রেকর্ড। বিশ্বকাপে মেসিই একমাত্র ফুটবলার, যিনি গ্রুপ পর্ব, শেষ ষোল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোল করেছেন। ৭টি গোল করার পাশাপাশি করেছেন ৩টি অ্যাসিস্টও। আর অনবদ্য এ পারফরম্যান্সই তার হাতে তুলে দিয়েছে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরষ্কার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

মেসিকে নিয়ে বাজি ধরে জিতলেন আগুয়েরো

আপডেট সময় ০৭:৫৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২