ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

মাগুরায় পরিবারের সঙ্গে পিকনিকে ব্যস্ত সাকিব

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন বলা হয়ে থাকে সাকিব আল হাসানকে। ১৪ বছর ধরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডারের দৌড়ে। বর্তমান সময়েও আছেন ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডারদের তালিকায়। বছরের শেষ সময়ের ছুটিতে সেই সাকিবই বনে গেলেন সাধারণ মানুষ। আমেরিকায় নিজের বাড়ি থাকলেও তারকা এই ক্রিকেটার এখন পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন নিজ গ্রামে। 

ছুটির সময়টা বিদেশের কোনো পাহাড় বা সমুদ্রে না ঘুরে এ বার নিজ জন্মভূমি মাগুরাতে ফিরে গেলেন সাকিব। সেখানেই পারিবারের সঙ্গে পিকনিক করে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ভারতের বিপক্ষে এক মাসের লম্বা সিরিজ শেষে আপাতত ক্রিকেটের কোনো ব্যস্ততা নেই সাকিবের। তবে ২০২৩ সালের প্রথম সপ্তাহেই আবারো ব্যাট বল হাতে মাঠে নামতে হবে সাকিবকে। ৬ জানুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের নবম আসর। সেখানে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে সাকিবকে।

এর আগে গতকাল ভারতের বিপক্ষে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্টে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। আশা জাগিয়েও শেষ পর্যন্ত ভারতের সাথে পেরে উঠেনি সাকিব আল হাসানের দল। বছরের শেষ টেস্ট সিরিজ রাঙাতে না পারলেও বাংলাদেশ দল ঠিকই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে। ভারতকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

মাগুরায় পরিবারের সঙ্গে পিকনিকে ব্যস্ত সাকিব

আপডেট সময় ০৪:১৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২