ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ‘ভুয়া ডিবি ও ডলার প্রতারক’ চক্রের ০১ জন সক্রীয় সদস্য গ্রেফতার। মনোহরগঞ্জে সন্ত্রাসী কায়দায় গাছ কেটে নেয়ার অভিযোগ পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না নাহিদ-মুস্তাফিজের কোন নিয়মনীতির তোয়াক্কা না করে অনিয়মকেই নিয়মে পরিনত করছেন মাদারীপুর উপজেলা শিক্ষা অফিসার বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আইইএলটিএস পরীক্ষা দিতে আসা তরুণীর লাশ মিলল হোটেলের বাথরুমে বড়লেখা উপজেলা পৌর ছাত্রদল ও বড়লেখা উপজেলা শাখার ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। তনু হত্যায় গ্রেপ্তার হাফিজুরের ডিএনএর নমুনা সংগ্রহ বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ! ঘোড়াশালে চাঁদাবাজ মহিউদ্দিনের দাপট, স্বাস্থ্যকেন্দ্র দখলের অভিযোগ

অবসরপ্রাপ্ত কর্মকর্তার ৪৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ৩

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৩:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৮ বার পড়া হয়েছে

উত্তরা এলাকায় ভুয়া অফিস খুলে উচ্চ পদে চাকরি ও ঘড়ি আমদানি-রপ্তানি ব্যবসার প্রলোভন দেখিয়ে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার কাছ থেকে ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সংঘবদ্ধ প্রতারক চক্র। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ ডিসেম্বর রাজধানীর তাঁতিবাজার মোড়ের মালিটোলা পার্ক এলাকা থেকে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

গ্রেপ্তাররা হলেন— সনজ সাহা ওরফে উজ্জ্বল চৌধুরী (৫৬), মোশারফ হোসেন (৬৪) ও মো. শাহজাহান (৪৬)।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, ভুক্তভোগী বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে অবসর নেওয়ার পর জনৈক আব্দুর রশিদ নামের ব্যক্তি তাকে ‘উচ্চ পদে নিয়োগের’ প্রলোভনে উত্তরা এলাকার একটি অফিসে ডেকে নেন। সেখানে বিসিজে (বাংলাদেশ-চায়না-জাপান) নামের একটি কথিত গ্রুপে মাসিক ২,৫০০ ডলার বেতনে পরিচালক পদে নিয়োগের আশ্বাস দেওয়া হয়।

একই সাথে মো. আব্দুর রাজ্জাক ও আমিনুল ইসলাম নিজেদের ভারতীয় একটি কোম্পানির প্রতিনিধি ও বাণিজ্যিক ব্যবস্থাপক পরিচয় দিয়ে লাভজনক ঘড়ি কেনাবেচার ব্যবসার প্রস্তাব দেন। চাকরির পাশাপাশি ভারতীয় কোম্পানিতে ঘড়ি সরবরাহের বিনিময়ে অল্প সময়ে বেশি লাভের স্বপ্ন দেখানো হয়। এভাবে ভুক্তভোগীকে বিনিয়োগে উৎসাহিত করে একটি মৌখিক চুক্তিও করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন, ধাপে ধাপে মোট ৪৫ লাখ টাকা তারা প্রতারণার মাধ্যমে গ্রহণ করেন। ঘড়ি কিনে উচ্চমূল্যে ভারতীয় কোম্পানিতে বিক্রি করে কয়েক কোটি টাকা লাভ দেওয়ার কথাও ভুক্তভোগীকে বিশ্বাস করানো হয়েছিল।

কিন্তু টাকা নেওয়ার পর তারা জানান যে ঘড়ি সরবরাহ সম্ভব হয়নি এবং উল্টো আরও ১০ লাখ টাকা দিতে চাপ দিতে থাকে। এরপর ভুক্তভোগী বুঝতে পারেন যে তিনি একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রের ফাঁদে পড়েছেন। বিষয়টি উপলব্ধি করে তিনি চলতি বছরের ১৪ সেপ্টেম্বর ডিএমপির তুরাগ থানায় মামলা করেন।

তদন্তে উঠে এসেছে চক্রটি মূলত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের টার্গেট করে। প্রতিবার অপরাধ সংঘটনের সময় ভিন্ন ভিন্ন ডিভাইস ব্যবহার করে এবং কাজ শেষে সেগুলো ধ্বংস করে ফেলে যাতে তাদের শনাক্ত করা না যায়।

এ মামলার বাইরেও সনজ সাহা ওরফে উজ্জ্বল চৌধুরীর নামে ১৩টি, মোশারফ হোসেনের নামে ৩টি এবং শাহজাহানের নামে ২টি মামলার তথ্য পাওয়া গেছে, যা যাচাই করা হচ্ছে।

সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ ও রিমান্ড আবেদনের প্রস্তুতি চলছে।

মামলার অগ্রগতি জানতে তুরাগ থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে,তবে তাকে পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ‘ভুয়া ডিবি ও ডলার প্রতারক’ চক্রের ০১ জন সক্রীয় সদস্য গ্রেফতার।

অবসরপ্রাপ্ত কর্মকর্তার ৪৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ৩

আপডেট সময় ০৩:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫