ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩ প্রতিমন্ত্রীর সই-সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা আটক চাঞ্চল্যকর তথ্য দিলেন শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন 

বান্দরবানে পরিবেশ অধিদপ্তরের অভিযানে বাধা, ১১ জনের বিরুদ্ধে মামলা

বান্দরবানের লামায় অবৈধ ইটভাটায় অভিযানে বাধা দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এবি পার্টির নেতাসহ ১১ জনের নামে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় আরও ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) লামা থানায় মামলাটি করেন পরিবেশ অধিদপ্তরের বান্দরবান জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন। মামলায় এবি পার্টির কেন্দ্রীয় পর্যটন বিষয়কসহ সম্পাদক এবি ওয়াহিদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী এরফানুল হককে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- মিজবাহ উদ্দিন মিন্টু (৪৮), মো. মহিউদ্দিন (৪০), শওকত ওসমান (৪০), মুজিবুল হক চৌধুরী (৫০), খাইয়ের উদ্দিন মাস্টার (৫০), মিজান, জলিল, আলম মেম্বার ও জহির। তাদের অধিকাংশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং ইটভাটার মালিক।

মামলার এজাহারে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশে রোববার লামা উপজেলার পাগলিছড়া ও ফাইতং এলাকার অবৈধ ইটভাটায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সহযোগিতায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলাম। এই অভিযানে এবি পার্টির নেতা এবি ওয়াহিদ ও এনসিপি নেতা এরফানুল হকের নেতৃত্বে ইটভাটা মালিকদের লোকজন বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে। একপর্যায়ে অভিযান বন্ধ রেখে তারা ফিরে যেতে বাধ্য হন।

এ বিষয়ে এনসিপির বান্দরবান জেলা সমন্বয়ক শহীদুল ইসলাম সোহেল জানান, অভিযুক্ত কেউ নিজেদের ব্যক্তি স্বার্থে এনসিপির নাম ব্যবহার করলে এটা একান্ত তাদের বিষয়। এখানে দলের নাম ব্যবহার সরকারি কাজে বাধা প্রদানের দায় এনসিপি বান্দরবান জেলা নেবে না।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জমির উদ্দিন। তিনি বলেন, অভিযানের শুরুতে অবৈধ তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছি। পরে আরও কয়েকটিতে অভিযানে গেলে ইটভাটা মালিকরা তাদের শ্রমিক দিয়ে বিভিন্নভাবে বাধা দেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল

বান্দরবানে পরিবেশ অধিদপ্তরের অভিযানে বাধা, ১১ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৩:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫