ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স দক্ষিণ ভারতে ভারী বৃষ্টি ও বন্যায় ১৪ জনের মৃত্যু লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা এবার ফিফার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে উয়েফা নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩

গাড়িতে আগুন লাগিয়ে ভিডিও পাঠাতে বলেছিল দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাজু

  • ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

ফেনীতে পৃথক অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়ন ও নাশকতার চেষ্টার দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে ফেনী মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন-ফেনীর সোনাগাজী উপজেলার কুঠিরহাট গ্রামের ইউছুপের ছেলে আবদুল্লাহ আল মাসুম (২২), একই উপজেলার বিষ্ণুপুর গ্রামের নাছির উদ্দীনের ছেলে মো. রাজু (২০), সদর উপজেলার লেমুয়া নেওয়াজপুর এলাকার নুরুল আমিনের ছেলে রাকিবুল ইসলাম (২১), একই গ্রামের নুর করিমের ছেলে মো. নাহিদ (২২), মমিনুল হকের ছেলে মো. আশরাফুল হক (২১), ঢাকার লালবাগ থানার শহীদনগর এলাকার আনোয়ারের ছেলে মো. জিসান (১৯), একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে ফারদিন ইসলাম (১৮), কেরানীগঞ্জ আবদুল্লাহপুরের আনোয়ারা হোসেনের ছেলে মো. সোহেল (১৮) ও শহীদনগর এলাকার সাইফুলের ছেলে সিরাম (১৮)।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, রোববার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকা থেকে প্লাস্টিকের বোতলে কেরোসিন ও পেট্রোলসহ সোনাগাজীর আবদুল্লাহ আল মাসুম ও মো. রাজুকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাজুর নির্দেশে লালপোল এলাকায় গাড়িতে আগুন লাগিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে সেটির ভিডিও পাঠানোর শর্তে তাদের বিকাশে টাকা পাঠানো হয়। ঘটনাস্থলে আটকদের সঙ্গে থাকা আরও ৩ জন পালিয়ে যায়।

এদিন রাতে মহাসড়কের সদর উপজেলার লেমুয়া এলাকায় নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক সেখান থেকে তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়। এছাড়া মহিপাল এলাকায় ঘোরাঘুরির সময় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে দাগনভূঞার ইমন নামের এক ব্যক্তি টাকার বিনিময়ে তাদের মিছিল করাতে পাঠিয়েছিল।

আদালত সূত্রে জানা যায়, বিশেষ ক্ষমতা আইনে পুলিশের করা মামলায় কেরোসিন ও পেট্রোলসহ আটক সোনাগাজীর আবদুল্লাহ আল মাসুম ও মো. রাজু দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজ উদ্দিনের আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ, বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মিজানুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স

গাড়িতে আগুন লাগিয়ে ভিডিও পাঠাতে বলেছিল দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাজু

আপডেট সময় ০৮:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫