ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স

নাশকতা হলে গুলি করার আহ্বান জানালেন নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিবাদী শক্তি নাশকতা বা অগ্নিসংযোগ করলে পুলিশ প্রশাসনকে গুলি করার আহ্বান জানাব। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে ভাসানীর মাজারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তার এই বক্তব্যে মানবাধিকার লঙ্ঘন হবে কি না এমন প্রশ্নের জবাবে নুর বলেন, যারা যাত্রীবাহী বাসে ককটেল বা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করতে চায়, তাদের বিরুদ্ধে দাঁড়ানো মানুষের অধিকার আছে। আত্মরক্ষার সাংবিধানিক অধিকার রয়েছে। নিরীহ মানুষ মিটিং-মিছিল করলে তাদেরকে পুলিশ দিয়ে গুলি করার কথা আমি বলিনি। যাদের হাতে ককটেল আছে, যারা বোমা মারতে বা নাশকতা করতে চায়, তাদের বিরুদ্ধেই গুলি করার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, দেশে ২৪-এর গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও বিএনপি দুইটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ছিল। আওয়ামী লীগ আজ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। তারপরও আওয়ামী লীগের দেশে এখনো একটি সমর্থক গোষ্ঠী আছে। যারা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন আমল সমর্থন করেননি, পরিস্থিতির কারণে হয়তো দল করেছেন। তারা এলাকায় কারও ওপর নির্যাতন বা জুলুম করেননি। আমি বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে আহ্বান জানাব আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা যদি রাজনীতি করতে চান, আমরা তাদের সব দলে জায়গা করে দেব।

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি করা ভাই-বোনদের বলতে চাই যারা হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে থেকে আপনাদেরকে ককটেল হামলা বা রেললাইনে নাশকতার স্পন্সর করছে, তাদের কথায় রাস্তায় নেমে নিজের জীবনে অন্ধকার ডেকে আনবেন না। এ সময় গণঅধিকার পরিষদের টাঙ্গাইল জেলা ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব

নাশকতা হলে গুলি করার আহ্বান জানালেন নুর

আপডেট সময় ০৭:১৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫