ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স

নরসিংদী‎ ঘোড়াশাল-পলাশ সার কারখানায় শ্রমিক কর্মচারিদের ৫ দফা দাবিতে মানববন্ধন

‎নরসিংদীর পলাশে ‎এক কর্পোরেশন এক কমিশন সহ ৫ দফা দাবিতে গেইট মিটিং ও মানববন্ধন করেছে ঘোড়াশাল পলাশ সার কারখানার কর্মরত শ্রমিক কর্মচারিরা। সোমবার সারকারখানার প্রধান গেইটের সামনে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি এমপ্লয়ীজ ইউনিয়নের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
‎‎এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি শেখ ফরিদের সভাপতিত্বে মানববন্ধনে এমপ্লয়ীজ ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ হাবিবুর রহমান বলেন, প্রশাসনে এখনো ফ্যাসিষ্ট সরকারের দালালরা অবস্থান করছে। বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন করে শ্রমিক কর্মচারীদের পদোন্নতি জটিলতা তৈরি করেছে। আগামী ১৪ কর্ম দিবসের মধ্যে ১৩৭ জনের অটো পদোন্নতি, ৯৯ জনের সাধারণ পদোন্নতি ও ২৪ ঘন্টার মধ্যে ইউরিয়া প্লান্ট ইনচার্জকে অপসারনের দাবি করেন।
‎‎এছাড়াও বক্তারা ৫ শতাংশ ও ১৫ শতাংশ বিশেষ প্রনোদনা দ্রুত বাস্তবায়ন চায়। প্লান্ট অনুযায়ী সেট-আপ পূনঃনির্ধারণ ও উল্লেখিত সকল দাবি না মানা হলে এমপ্লয়ীজ ইউনিয়নের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি প্রদান করে। এবং আন্দোলনের ফলে কারখানায় উৎপাদনশীলতায় ব্যাঘাত ঘটলে তার দায় কর্তৃপক্ষকে নিতে হবে বলে জানান।

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন এমপ্লয়িজ ইউনিয়নের সহ-সভাপতি ইফতেখারুল হক গাজী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ চন্দ্র দাস, পলাশ থানা শ্রমিক দলের সভাপতি ও বাংলাদেশ ওয়ার্কার্স ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন ভূইয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে শ্রমিক কর্মচারিরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সার কারখানার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব

নরসিংদী‎ ঘোড়াশাল-পলাশ সার কারখানায় শ্রমিক কর্মচারিদের ৫ দফা দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৫:৪৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫