ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

মার্টিনেজের কৌশলে আর্জেন্টাইনকে রুখে দিলেন সৌদি ক্লাবের গোলরক্ষক

৩৬ বছর পর নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। গত রোববারের এই ফাইনালে ফ্রান্সকে হারিয়ে যে আকাশি-সাদারা বিশ্বকাপ জিতেছে, তার পেছনে বড় ভূমিকা রয়েছে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। ফাইনালসহ লিওনেল স্ক্যালোনির দলকে দুটো টাইব্রেকার পরীক্ষায় উতরে দিয়েছেন এই মার্টিনেজই।

পেনাল্টি শ্যুট আউটের খেলায় অদ্ভুত সব কাণ্ড করে প্রতিপক্ষের পেনাল্টি টেকারদের মনোযোগ নাড়িয়ে দেন তিনি। তার এমন কৌশল বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেতে শুরু করেছে। অন্য গোলরক্ষকরাও শিখছেন তা। সৌদি কাপের একটি ম্যাচেও দেখা গেল এমন দৃশ্য। যার কবলে পড়েছেন মার্টিনেজেরই স্বদেশি।

আল শাবাবের হয়ে শেষ পেনাল্টিটা নিতে এসেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার এভার বানেগা। তখনই গ্রোহে ঘটিয়েছেন এই কাণ্ড। বলটি অন্য দিকে ছুড়ে দিয়েছিলেন তিনি। এর ফলে বল আনতে যেতে হয় বানেগাকে। বল এনে ঠিক জায়গায় রেখে পেনাল্টি নেওয়ার জন্য যখন তৈরি হচ্ছেন তিনি, সেই সময় আবার উদ্ভট কাণ্ড করলেন গ্রোহে। এ বার তিনি গোল লাইন ধরে ডানদিক, বাঁদিক করতে থাকেন। বানেগা বলটা মারেন অনেক বাইরে।

এমন কাণ্ডই ঘটেছিল বিশ্বকাপের ফাইনালে। অরলিয়েঁ চুয়ামেনি ফ্রান্সের হয়ে তৃতীয় পেনাল্টি নেওয়ার সময় অন্য কাণ্ড ঘটান মার্টিনেজ। তিনি বল নিয়ে গোলের পিছনে থাকা আর্জেন্টিনা সমর্থকদের কাছে চলে যান। তাদের চিৎকার করতে বলেন। তার পরে চুয়ামেনিকে বল না দিয়ে অন্য দিকে ছুড়ে দেন। বাধ্য হয়ে চুয়ামেনিকে বল আনতে হয়। এই সব ঘটনায় তাঁরও মনোযোগ নষ্ট হয়। বাইরে মারেন তিনি। সে ঘটনার পুনরাবৃত্তিই দেখা গেল সৌদি কাপের ম্যাচে। তাতে মার্সেলোর সঙ্গে এমিলিয়ানোর সেই কাণ্ডের তুলনাও চলে আসছে বেশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

মার্টিনেজের কৌশলে আর্জেন্টাইনকে রুখে দিলেন সৌদি ক্লাবের গোলরক্ষক

আপডেট সময় ১২:১৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২