ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

সেই আরব পোশাকের জন্য মেসিকে সাড়ে ১০ কোটি টাকার প্রস্তাব

বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি যখন শিরোপাটা তুলে ধরবেন, ঠিক সেই সময় তাকে পরিয়ে দেওয়া হয়েছিল আরবের ঐতিহ্যবাহী পোশাক ‘বিশত’। কাজটা করেছিলেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। সে নিয়ে আলোচনা-সমালোচনা নেহায়েত কম হয়নি। সেই বিখ্যাত বিশতের জন্য এবার মেসিকে দেওয়া হলো সাড়ে ১০ কোটি টাকার প্রস্তাব।

প্রস্তাবটা দিয়েছেন ওমানের আইনজীবী ও সংসদ সদস্য আহমেদ আল বারওয়ানি। ব্যক্তিগত টুইটারে তিনি জানিয়েছেন এই প্রস্তাব। তিনি লিখেছেন, ‘কাতার বিশ্বকাপ ২০২২ জয়ের জন্য আপনাকে ওমানের পক্ষ থেকে জানাই অভিনন্দন। আরবি বিশত বীরত্ব এবং প্রজ্ঞার পরিচায়ক। এই বিশতের জন্য আমি আপনাকে ১০ লাখ ডলারের প্রস্তাব দিচ্ছি।’

এখানেই শেষ নয়, মেসি যদি দরকষাকষি করতে চান, তাহলে অঙ্কটা আরও বাড়িয়েও দিতে পারেন বারওয়ানি। স্থানীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘কাতারের আমি যখন মেসিকে বিশতটা দিলেন, তখন আমি স্টেডিয়ামে ছিলাম। এই মুহূর্তটা বিশ্বকে জানান দিয়েছিল, আমরা আছি, এটা আমাদের সংস্কৃতি, একে ভালোভাবে চেনো!’

মেসি যদি চান, তাহলে তার কাছ থেকে পাওয়ার এই বিশতটা আর পরবেনও না বারওয়ানি। এমন শর্তেও বিশতটা পেতে মরিয়া ওমানের এই সংসদ সদস্য। স্থানীয় সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে তিনি বলেন, ‘এটা সেই গর্বের মুহূর্তটাকে স্মরণ করিয়ে দেবে, সেই স্মৃতি রোমন্থনে সাহায্য করবে, আমরা যে কোনো কিছু করতে পারি, সেটাও মনে করিয়ে দেবে আমাদের।’

বিশত আরব দেশগুলোর পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক, যা তৈরি হয় উটের চুল ও ভেড়ার লোম দিয়ে। আরব বিশ্বে রাজপরিবারের সদস্য, বিশিষ্ট ব্যক্তি, বরেরা বিভিন্ন বিশেষ মুহূর্ত যেমন বিয়ে, বিভিন্ন উৎসব, ঈদের দিনে পরে থাকেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

সেই আরব পোশাকের জন্য মেসিকে সাড়ে ১০ কোটি টাকার প্রস্তাব

আপডেট সময় ১২:১৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২