ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত

নাফাখুমে ভ্রমণে গিয়ে নিখোঁজ সেই যুবকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার নাফাখুমে এসে ঝর্ণা নেমে নিখোঁজ হন মো. ইকবাল হোসেন (২৪)। গত শুক্রবার সন্ধ্যায় নাফাখুম ঝর্ণা নেমে নিখোঁজ হন তিনি। নিখোঁজের ৪৮ ঘণ্টা পর রোববার বিকেলে পর্যটক ইকবালের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য মতে, ইকবাল হোসেন গত শুক্রবার ১৪ নভেম্বর ঢাকার ডেমরা থেকে ১৭ জনের একটি পর্যটকের দলের সঙ্গে ভ্রমণে যান। থানচি উপজেলা ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য মতে চট্টগ্রাম হতে অভিজ্ঞ ডুবুরি দল নাফাখুমের সম্ভাব্য জায়গায় কয়েক ঘণ্টা ধরে উদ্ধার কাজ চালিয়েছেন। বিকেল ৪টার দিকে ঝর্ণার পানির নিচে একটি গুহার মধ্যে আটক অবস্থায় ইকবাল হোসেনের মরদেহ খুঁজে পান তারা।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ্ আল ফয়সাল বলেন, নিখোঁজ পর্যটক ইকবাল হোসেনের মরদেহ উদ্ধার করে নৌকায় উপজেলা সদরে নিয়ে আশা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে পর্যটক ভ্রমণ উপজেলা প্রশাসনের দাপ্তরিক নিয়ম অমান্য করা। কোনো কিছু না জানিয়ে ১৭ জন তরুণ নাফাখুম ঝর্ণায় গিয়েছিলেন। তিনি ভ্রমণের ক্ষেত্রে আগত সব পর্যটকদের আইন মানার প্রতি আহ্বান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

নাফাখুমে ভ্রমণে গিয়ে নিখোঁজ সেই যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫