ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত

মাদক নিয়ে বাড়িতে প্রবেশে বাধা দেওয়ায় মা-ছোট ভাইকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় মাদক নিয়ে বাড়িতে প্রবেশে বাধা দেওয়ায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছেন বিল্লাল হোসেন নামের এক মাদক কারবারি।
সোমবার (১৭ নভেম্বর) সকালে জেলার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) ও তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। ঘাতক বিল্লাল নিহত রাহেলার বড় ছেলে এবং কামালের বড়ভাই।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ (সুপার সদর সার্কেল) সাইফুল মালিক বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর থেকে ঘাতক বিল্লাল হোসেন পলাতক রয়েছেন। এ ঘটনায় ঘাতকের স্ত্রী আকলিমা খাতুনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, অভিযুক্ত বিল্লাল একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বিল্লাল হোসেন বাড়িতে মাদক নিয়ে প্রবেশ করে। এসময় ছোট ভাই কামাল হোসেন একটি মাহফিল থেকে বাড়ি ফেরেন। কামাল তার বড় ভাইকে মাদক নিয়ে বাড়িতে প্রবেশ করতে নিষেধ করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে বড় ভাই বিল্লাল তার ঘরে প্রবেশ করে ছুরি এনে ছোট ভাই কামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ ঘটনায় মা রাহেলা বেগম বাধা দিতে এলে তাকেও এলোপাথাড়ি কোপায়। এতে ঘটনাস্থলে কামাল নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মা রাহেলা বেগমও মারা যান।

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত বিল্লালের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযুক্ত বিল্লাল দীর্ঘদিন ধরে মাদক কারবারি করছিলেন। তার ছোটভাই মাদক কারবারিতে বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া জমি সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

মাদক নিয়ে বাড়িতে প্রবেশে বাধা দেওয়ায় মা-ছোট ভাইকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫