ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায়

ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের কঠোর তল্লাশি

  • সাভার (ঢাকা)
  • আপডেট সময় ১২:৪৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৬০২ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মানবতাবিরোধী অপরাধের রায়কে কেন্দ্র করে কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ শাটডাউন কর্মসূচি দিয়েছে। তাই রাজধানীর প্রবেশমুখে তল্লাশি চৌকি বসিয়ে কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিন বাজার এলাকায় এ তল্লাশি চৌকি বসানো হয়। এ দিন সড়কে গণপরিবহনের সংখ্যা তুলনামূলক কম লক্ষ্য করা গেছে।

পুলিশ জানায়, রায়কে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা করতে না পারে। সেজন্য পথচারী ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিন বাজারে তল্লাশি করা হচ্ছে। বাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ কোনো ব্যক্তিকে সন্দেহ হলেই সঙ্গে সঙ্গে তল্লাশি করছে পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, পথচারী ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করছে। সাভারের আমিন বাজারে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে। এ ছাড়া, মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করছে এবং নাশকতা রোধে পুলিশের অভিযান চলছে। গত ২৪ ঘণ্টায় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায়

ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের কঠোর তল্লাশি

আপডেট সময় ১২:৪৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫